২৫ এপ্রিল ২০২০, ১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয় টাস্ক ফোর্স গঠনের নামে জনমনে বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে।
আজ শুক্রবার দুপুরে তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাস মোকাবেলায় বিএনপি’র জাতীয় টাক্সফোর্স গঠনের প্রস্তাব নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের কোনও দেশে এ ধরনের টাস্কফোর্স গঠনের নজির নেই। জাতীয় টাস্কফোর্স বা জাতীয় ঐক্য গড়ে তোলার নামে বিএনপি আহেতুক বিভ্রান্তির ভাইরাস ছড়াচ্ছে। করোনাভাইরাস মোকাবেলায় কেউ ভালো পরামর্শ দিলে সরকার তা সানন্দে গ্রহণ করবে।’
বিএনপি’র টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দেশে কেউ কেউ করোনা প্রতিরোধে জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু সারা দুনিয়ায় কোথাও করোনা প্রতিরোধে রাজনৈতিক দৃষ্টিকোণ বা দলীয়ভাবে টাস্কফোর্স গঠনের নজির নেই।’
তিনি বলেন, ‘এই দুর্যোগের সময় যার যার দাযিত্ব সতর্কতার সঙ্গে পালন করাই দায়িত্বশীলতার পরিচয়। দল হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে। ভালো পরামর্শ সরকারকে যদি দেয়া হয় তা অবশ্যই তা করোনা প্রতিরোধের জন্য সানন্দে গ্রহণ করা হবে।’
ভিআইপিদের চিকিৎসায় আলাদা হাসপাতাল গড়ে তোলা হচ্ছে না জানিয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ভিআইপিদের আলাদা চিকিৎসার বিশেষ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ভিআইপিদের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল তৈরির বিষয়টি ¯্রফে গুজব। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধরনের কোনও প্রস্তাবে সমর্থন দেননি। রোগীকে রোগী হিসেবে দেখব। এখানে ধনী-দরিদ্রের কোনও বিষয় নেই। করোনা ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে কাউকে ছাড় দেবে, এমনটা মনে করার কোনও কারণ নেই।
করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অদৃশ্য শত্রুকে মোকাবেলার করার জন্য যার যার দায়িত্ব পালন করা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা হলো প্রত্যেকের প্রথম এবং প্রধান কর্তব্য।
ওবায়দুল কাদের রমজান মাস উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০