Online Desk
২ জুলাই ২০২৩, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষক, শীর্ষে উপ-উপাচার্য

বিশ্বসেরা গবেষকদের তালিকায় এ বছর স্থান পেয়েছেন বাংলাদেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ২৭৬ জন গবেষক। আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত ‘ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‌্যাংকিং-২০২৩’ এ নাম এসেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিকসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৪৭ জন শিক্ষকবৃন্দের।
আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং সংস্থা ‘আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স’ এ তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯১৩টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৩ লাখ ৫৫ হাজার ১৮৫ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পান।
শীর্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক ছাড়াও ‘আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-এর তালিকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ৪৭ জন গবেষক স্থান পান তাদের মধ্যে ইইই বিভাগের সুব্রত কুমার সরকার, ফার্মেসী বিভাগের মো. মাহবুবুর রহমান, সিআইআর(সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ)-এর সুলতানা রাজিয়া, অর্থনীতি বিভাগের মো. আতাউল গনি ওসমানী, সিএসই বিভাগের মোছা. রাশিদা আখতার ও ড. আহমেদ হোসেন, ফার্মেসী বিভাগের তৃপ্তি রানী পাল, সিএসই বিভাগের মনিকা কবির, ইইই বিভাগের মোছা. শিউলী আখতার অন্যতম। উল্লেখ্য যে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্থায়ী শিক্ষকের সংখ্যা ১৬৪ জন।
প্রফেসর ড. আশিক মোসাদ্দিক ফার্মেসী এবং চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে রাজশাহী বিশ^বিদ্যালয়ের সকল বিজ্ঞানীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন। এছাড়াও তিনি বাংলাদেশের ফার্মেসী বিষয়ের বিজ্ঞানীদের মধ্যে ২য় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং সেরা ১০ জনের মধ্যে তিনি তৃতীয়। বর্তমানে তার প্রকাশনার সংখ্যা ১৪৫ টি। উল্লেখ্য যে বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর তালিকাকে বিশেষ মর্যাদাপূর্ণ তালিকা হিসেবে গণ্য করা হয়। প্রফেসর ড. আশিক মোসাদ্দিক বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বের পাশাপশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার, সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ সেন্টারের দায়িত্ব পালন করছেন। গুগল স্কলার এ প্রফেসর ড. আশিক মোসাদ্দিক-এর সাইটেশনে সংখ্যা বর্তমানে ৪১৫৩ এবং এইচ- ইনডেক্স ৮০। উল্লেখ্য যে, ২০১১ সালে তিনি উন্নয়নশীল দেশ ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমী থেকে গবেষণায় অবদানের জন্য তরুণ বিজ্ঞানী গোল্ড মেডেল অর্জন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ঈদের ছুটি আরও বাড়ল

১০

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১১

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১২

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৩

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৪

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৭

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৮

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

১৯

সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার

২০