Shakil Shah
১৫ ডিসেম্বর ২০২০, ৪:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় ১৬জনকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছে পিবিআই

নোয়াখালী প্রতিনিধি, দিদারুল আলমঃ

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দুটি মামলায় ১৬জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। মঙ্গলবার সকাল ১১টায় পিবিআই জেলা কার্যালয়ে প্রেস ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করেন পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পিবিআই এর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

এ সময় তিনি জানান, নারীকে নির্যাতন, ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার প্রধান হোত প্রবাসী জামাল উদ্দিন। ঘটনার পিছনে থাকায় তাকে দায়ের করা তিনটি মামলার কোনোটিতেই আসামী করা হয়নি। কিন্তু পিবিআই দীর্ঘ তদন্ত শেষে তাকে মামলায় প্রধান হোতা হিসাবে অভিযুক্ত করেছে।

তিনি আরো জানান, ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি। যার মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা দুটিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যেখানে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ১৪জন এবং ধর্ষণের মামলায় ২জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। তবে ধর্ষণের মামলায় অভিযুক্ত দুইজন বিবস্ত্র করে নির্যাতনের মামলায়ও অভিযুক্ত রয়েছে।

এ কর্মকর্তা ব্রিফিংএ আরো জানান, বিস্ত্র করে নির্যাতন ও পর্ণগ্রাফির দুটি মামলায় ৪৮ কার্যদিবস এবং ধর্ষণ মামলায় ৪০ কার্যদিবসের তদন্তে পিবিআই ৩০জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। মামলা তিনটির মধ্যে দুটি মামলায় এজাহারভুক্ত আসামী রয়েছে ৯জন। অপর ধর্ষণ মামলায় ২জন। কিন্তু তদন্তে মোট ১৪জনের সম্পৃক্ততা পাওয়া যায়। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী মোট ১২ আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনকে অব্যাহতি দিয়ে অভিযুক্ত দাখিল করা হয়। প্রধান পৃষ্টপোষক জামাল উদ্দিনসহ মামলার অপর চার আসামী বর্তমানে পলাতক রয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে ৮জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আদালতে। যাদের মধ্যে এজাহারভুক্ত আসামী ৭, এজাহার বহির্ভুত ৪জন।

ব্রিফিং শেষে পরে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে পিবিআই এর একদল পুলিশ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উৎপল চৌধুরীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরই তৎপর হয় আইন-শৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০