Shakil Shah
২ জুলাই ২০২৪, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেড়িবাঁধ ভেঙে ফেনীর দুই উপজেলার ৫ গ্রাম প্লাবিত

বেড়িবাঁধ ভেঙে ফেনীর দুই উপজেলার ৫ গ্রাম প্লাবিত

টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর পার্শ্ববর্তী বাঁধের চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ফলে জেলার ফুলগাজী সদর ইউনিয়নের চারটি ও পরশুরামের একটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। 

সোমবার (১ জুলাই) রাতে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর এলাকার তিনটি স্থানে বাঁধে ভাঙন দেখা দেয়। চারটি গ্রাম ছাড়াও ফুলগাজী বাজার ও ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফুলগাজী উপজেলার দৌলতপুরে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া বরইয়া, ঘনিয়ামোড়া এলাকায় বাঁধের অংশে ভাঙনের শঙ্কা রয়েছে। নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি না কমা পর্যন্ত ভাঙন মেরামত করা সম্ভব নয়। পরশুরাম-ফুলগাজী সীমান্তের কিসমত ঘনিয়ামোড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসলি জমি ও মাছের ঘেরসহ রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ভূঁইয়া বলেন, ‘নদীর পানিতে ইতোমধ্যে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এ ছাড়া উপজেলার আমজাদহাট ইউনিয়নের গইয়াছড়া এলাকায় কহুয়া নদীর পানি প্রবেশ করছে। দুর্যোগ মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের জন্য শুকনো খাবারসহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০