
জনাব কায়েস চৌধুরী গত ১১ মার্চ ২০২৬ তারিখে ব্যাংক এশিয়া পিএলসি-তে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এবং চট্টগ্রাম জোনাল হেড হিসেবে যোগদান করেছেন।
ব্যাংক এশিয়ায় যোগদানের পূর্বে তিনি ব্র্যাক ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব রিজিওনাল করপোরেট হিসেবে দায়িত্ব পালন করেন।
কায়েস চৌধুরী কৌশলগত নেতৃত্ব, সুশাসন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফরমেশনে ব্যাপক অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যাংকার। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ব্যবসায়িক কার্যক্রমে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা।
তিনি ১৯৯৩ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) যোগদানের মাধ্যমে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ-বাংলা ব্যাংক এবং সিটি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি একজন একনিষ্ঠ, নীতিবান এবং দূরদর্শী ব্যাংকার হিসেবে পরিচিতি লাভ করেছেন। করপোরেট, কমার্শিয়াল এবং শাখা ব্যাংকিং কার্যক্রমেও তাঁর রয়েছে গভীর অভিজ্ঞতা।
শিক্ষাগত জীবনে জনাব চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এম.কম ডিগ্রি লাভ করেন। তিনি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, লিডারশিপ ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক ব্যাংকিং এবং ফিন্যান্সিয়াল অ্যানালাইসিস বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণ, টিম গঠন ও উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে তাঁর অবদান অনস্বীকার্য।