bhorerdarpan
১৯ এপ্রিল ২০২০, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার লোকসমাগ‌ম ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে’

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাযায় লোকসমাগ‌ম ঠেকাতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ মন্তব্য করেন তিনি। নিজের বাসা থেকে এতে সংযুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় তিনি সবাইকে আরো কিছুদিন ঘরে অবস্থানের আহ্বান জানান। একইসঙ্গে যারা মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন তাদের কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জন। এছাড়া, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত নতুন ৩১২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই প্রাণঘাতী ভাইরাসে মোট শনাক্ত হলেন ২৪৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে অধিকাংশই নারায়ণগঞ্জ ও ঢাকা ফেরত। এছাড়া, নতুন ৯ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৫ জন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই আল্লামা মাওলানা যুবায়ের আহমদ আনসারী জানাযায় হাজারো মানুষের সমাগম হয়। শনিবার সকালে জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় প্রাঙ্গনে এই জানাযা নামায অনুষ্ঠিত হয়। জানাযা মাদরাসা মাঠ ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ছড়িয়ে যায়। যেখানে প্রায় ১০-১৫ হাজার মানুষ একত্রিত হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনার পর, লোকসমাগমের বিষয়ে ব্যবস্থা না নেয়ায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন টিটুকে (ওসি) প্রত্যাহার করা হয়। শনিবার (১৮ই এপ্রিল) রাতে পুলিশ সদরদফতর এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

এদিকে, যুবায়ের আহমদ আনসারী জানাযায় হাজারো মানুষের সমাগম হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসার আশপাশের ১০টি গ্রাম অবরুদ্ধ করা হয়েছে।

নিশ্চিত করা হয়েছে যেন গ্রামের কেউ বাসা থেকে বের হতে না পারে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে স্মার্ট কার্ড নিয়েও পণ্য পেলেন না অর্ধশতাধিক মানুষ

জাতিসংঘের দায়িত্বশীল ব্যাংকিং নীতিমালায় সিটি ব্যাংকের অন্তর্ভুক্তি

সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

১০

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

১১

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

১৩

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

১৪

ঈদের ছুটি আরও বাড়ল

১৫

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১৬

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১৭

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৮

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৯

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

২০