Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

ভারতের কূটচালে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি
ফাইল ছবি

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা ইস্যুর কারণে দেশটিতে খেলতে আপত্তি জানানোর পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) থেকে আসেনি কোনো সাড়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) অনড় ছিল নিজেদের সিদ্ধান্তে।

ফলে বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন দল চূড়ান্ত করেছে আইসিসি। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সবকিছু শুরু হয়েছে কয়েক সপ্তাহ আগে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ হিসেবে তারা খেলোয়াড়দের নিরাপত্তার উদ্বেগ তুলে ধরে। এর পেছনে ছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬ থেকে বাদ দেওয়ার ঘটনা এবং দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা। বিসিবি দাবি করে যে, তাদের খেলোয়াড়দের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক (কারণ টুর্নামেন্ট যৌথভাবে হচ্ছে)।

শ্রীলঙ্কায় খেলতে যাওয়া কারণ হিসেবে ভারতে নিরাপত্তার উদ্বেগ জানিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা ক্রিকেটার নিরাপত্তা পায়নি এবং যে দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা বর্ধিত অংশ, তারাই আমার ক্রিকেটারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহা হয়েছে, ব্যর্থ বা অনীহা হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া।’

‘তাহলে ওই ঘটনার পরে কী এমন চেঞ্জ হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারব ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না এবং ভারত আমাদেরকে, মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব?’

তিনি আরও বলেন, ‘ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি এখনও একই রকম রয়েছে। এটা কোনো কাল্পনিক বা বায়বীয় ভয় নয়, এটা সত্যিকারের ঘটনার ভিত্তিতে তৈরি হয়েছে। (সাম্প্রতিক কিছু ঘটনা, যেমন মুস্তাফিজুর রহমানের আইপিএল দল থেকে ছাড়া পাওয়া, এই উদ্বেগের সঙ্গে যুক্ত।)’ আইসিসি এই দাবি প্রত্যাখ্যান করে।

তারা বলে, কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই। বিসিবিকে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয় এবং সরকারের সঙ্গে আলোচনা করে জানাতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না আসায় আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দুবাই (আইসিসি) ও এডিনবরার (স্কটল্যান্ড ক্রিকেট) মধ্যে যোগাযোগ ইতিমধ্যে শুরু হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০