Online Desk
৮ মার্চ ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

ভোলা প্রতিনিধি : ভোলায় চরাঞ্চলের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে সুমন সর্দার (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) সকালে ভোলা সদর উপজেলার একটি বিচ্ছিন্ন চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সুমন সর্দার বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নাসির সর্দারের ছেলে।

আহত সুমন জানান, রবিবার সকালে কয়েকজন মিলে গরু নিয়ে চরে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মিন্টু খার নেতৃত্বে শেলিম ও হালিম খা পেছন দিক থেকে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। সুমন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০