bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মজুরের অভাবে ধান কাটা যেন বন্ধ না হয় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, মজুরের অভাবে ধান কাটা যেন বন্ধ না হয়। বর্তমানে অনেক কৃষিশ্রমিক বেকার রয়েছেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কৃষিশ্রমিক যাতে যেতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, কৃষিশ্রমিকরা যেখানে যায় সেখানে যেতে দিতে হবে।

রোববার (১২ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থেকে এক ভি‌ডিও কনফা‌রে‌ন্সে এসব কথা ব‌লেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের মুখ‌্যস‌চিব ড. আহমদ কায়কাউস অনুষ্ঠান পরিচালনা ক‌রেন।

প্রধানমন্ত্রী ব‌লেন, বর্তমানে ধান কাটা শুরু হয়ে গেছে। অনেক শ্রমিক বেকার আছে তারা যেন এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ফসল কাটতে পারে, তার সুযোগ-সুবিধা করে দিতে হবে। কোনো ফসল যেন নষ্ট না হয়। উৎপাদন অব্যাহত রাখতে হবে। হাটবাজার যাতে বন্ধ না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো বড় জায়গায় সপ্তাহে একদিন হাট বসাবেন।

তিনি বলেন, কৃষিকাজ যেন অব্যাহত থাকে, কৃষি উৎপাদনের জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। এবার দুই লাখ মেট্রিক টন চাল কেনার কথা বলেছি। কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় সেজন্য আমরা এই ব্যবস্থা করেছি। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, আরও ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব

গোপালগঞ্জে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে কে কে গ্রুপের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

দশমিনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে ইউএনও

শ্রীপুরে দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর মরদেহের তিনটি খন্ড

ভাওয়ালের বনে আগুন, প্রতি বছর ধ্বংস হচ্ছে বন্যপ্রাণী-উদ্ভিদ

গোপালগঞ্জে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ চুরির অভিযোগ

বাগাতিপাড়ায় ফিলোনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

১০

স্বরূপকাঠির ইটভাটা থেকে বরিশালের যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার

১১

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

১২

দোহাজারীতে চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠীর ইছালে সাওয়াব ও ইফতার মাহফিল

১৩

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে

১৪

আড়াইহাজারে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

১৫

তিন বছর যাবৎ বয়স্কভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বসস্ক মমিনা বেগম

১৬

গারো পাহাড়ে পরিবেশ ধ্বংস করে সিসি ব্লক তৈরি

১৭

মিরসরাইয়ে জুলাই যোদ্ধা হত্যার ঘটনার ছাত্রদলের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

১৮

এয়ার অ্যাস্ট্রা ৩ দিনব্যাপী পর্যটন মেলাটি ঢাকায় শুরু হচ্ছে ৯ এপ্রিল

১৯

ব্যানার–ফেস্টুনের টাকা বাঁচিয়ে শ্রমজীবীদের ঈদ উপহার

২০