Online Desk
৫ মার্চ ২০২৬, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

মাদারীপুর জেলায় ২১ জন নতুন মেডিকেল অফিসারের পদায়ন হয়েছে, মাদারীপুরের মাদারীপুর সদর ২৫০ শয্যা হাসপাতালে ৭ জন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন সব মিলিয়ে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেন, মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী রাকিবা খানম।

জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট বিরাজ করছিল। অবশেষে সেখানে ২১ জন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। এতে করে স্বাস্থ্যসেবায় স্বস্তি ফিরে এসেছে। ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ২১ জন সহকারী মেডিকেল অফিসার, মাদারীপুর সদর হাসপাতালে, কালকিনি, রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছেন।

২১ জন ডাক্তার নিজ নিজ কর্মস্থলে যোগদান করে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান শুরু করেছেন। দীর্ঘদিন চিকিৎসক সংকটের পর নতুন চিকিৎসকদের যোগদানে স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক স্বল্পতার কারণে সাধারণ মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হচ্ছিল।

বিশেষ করে জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসা পেতে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ শাহ্তা জারাব সালেহীন বলেন, “দীর্ঘদিন ডাক্তার না থাকায় চিকিৎসাসেবায় সংকট ছিল।

বর্তমানে আমাদের অফিসে সাতজন সহকারী মেডিকেল অফিসার যোগদান করায় স্বাস্থ্যসেবা কার্যক্রমে গতি এসেছে। আশা করছি এখন রোগীদের আর আগের মতো ভোগান্তিতে পড়তে হবে না।” নতুন চিকিৎসকদের যোগদানে স্থানীয়দের মধ্যেও সন্তোষ প্রকাশ দেখা গেছে।

মাদারীপুর -৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন জানান, নির্বাচনকালীন সময়ে আমরা বলেছিলাম স্বাস্থ্য খাতে পরিবর্তন আনব। ইনশাল্লাহ চেষ্টা করে যাচ্ছি, আগামীতে আরও ভালো কিছু করার জন্য প্রচেষ্টায় আছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০