Shakil Shah
১৬ জানুয়ারী ২০২১, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোংলায় ১৫ প্রার্থীর ভোট বর্জন

ভোরের দর্পণ ডেস্কঃ

ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. জুলফিকার আলী ভোট বর্জন করেছেন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা রোডে নিজ বাসভবনের নির্বাচনী অফিসে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের চাপে সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারছেন না। বাধা পেরিয়ে কেউ কেউ যেতে পারলেও ক্ষমতাসীনদের ক্যাডারদের সামনে তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। এভাবে কোনো নির্বাচন হতে পারে না। আমি নিজে কয়েকটি কেন্দ্রে এমনি ভোট ডাকাতির চিত্র দেখেছি। একই সঙ্গে বিএনপি সমর্থিত ১২ জন কাউন্সিলর ও স্বতন্ত্র দুই কাউন্সিলর প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

বর্জন করা কাউন্সিলররা হলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব ফকির, মাইনুল ইসলাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমান হোসেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুমন মল্লিক, ইউনুস আলী, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাড. মো. হোসেন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দীন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ কাদের, সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কমলা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিলি বেগম, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়শা বেগম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১০

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১১

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

১২

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১৩

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১৪

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৫

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৬

ঈদকে সামনে রেখে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন

১৭

মাদারিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৯

ধুনটে আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালী অনুষ্ঠিত

২০