Online Desk
১ মার্চ ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোরেলগঞ্জে ১৩০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের এতিমখানা বাজার এলাকায় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে ১৩০ টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১লা মার্চ) বেলা ১১টায় রাসেল মাতুব্বর বাপ্পির সঞ্চালনায় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে এই ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মাসুদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রিপন।

এসময় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মাসুদ বলেন, সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই এ কার্যক্রমের মূল লক্ষ্য। এ সময় প্রতিটি পরিবারের মাঝে প্রয়োজনীয় ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

সাধারণ সম্পাদক শফিকুল ইসরাম রিপন বলেন, পবিত্র রমজান মাসে সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন এবং এই মহতি কাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

এছাড়াও বক্তব্য রাখেন, উপদেষ্টা রুহুল আমিন,লিটন তালুকদার,সদস্য আতিউর রহমান,এমদাদুর ফকির,আলমগীর খান, আসরাম ফরাজী,কবির ফরাজি, আহসান মাষ্টার,মাহামদুর রহমান, জামাল মৃধা প্রমুখ।

এসময ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে মহৎ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০