Admin Panel
৩ মার্চ ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাট থানা এলাকায় মাদকবিরোধী প্রতিবাদে হামলা: একই পরিবারের ৬ জন গুরুতর আহত, মামলা দায়ের

নজরুল ইসলাম সোহেল : বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্ম চলছিল। স্থানীয়ভাবে এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার জেরে একটি প্রভাবশালী চক্র তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় পরিবারের সদস্য অলিদ হোসেনের ওপর প্রথম দফা হামলার ঘটনা ঘটে। পরদিন ২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর পুনরায় সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ বসতবাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। হামলায় এম. ডি. হিসায়েত উল্লা (৫০), তার ভাই এনায়েত উল্লাহ, সিফায়েত উল্লাহ, গোলেনুরসহ পরিবারের একাধিক সদস্য গুরুতর জখম হন। হামলাকারীরা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং বাড়িঘর ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের মধ্যে কয়েকজনের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসা বন্ধে সোচ্চার হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০