
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার সময় উপজেলার ১০নাম্বার রায়পুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেবিপুর গ্রামের মৈশাল বাড়ীতে এ ঘটনা ঘটেছে।
নিহত সালমা আক্তার (১৪) প্রবাসী মনোয়ার হোসেন ও গৃহিনী রেহানা বেগমের বড় মেয়ে ও স্থানীয় দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী। তাদের তিন ছেলে মেয়েদের মধ্যে সালমা বড় সন্তান।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানিয়েছেন, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। ওই শিক্ষার্থীর পরিবার এ ঘটনায় রায়পুর থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন।
নিহত ছাত্রীর মা রেহানা বেগম বলেন, সকাল ৯টায় মাদ্রাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সালমা আক্তার। আমি আরেকটু পরে যাওয়ার জন্য বললে এতে সালমা জেদকরে বসতঘরের তার কক্ষে গিয়ে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার নাহিদা আক্তার মিতু মৃত ঘোষণা করেন।
রায়পুর থানা পুলিশ বলছেন, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে সালমার মরদেহ। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।