
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ বিপুল উৎসাহ উদ্দিপনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরের লালপুরে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে ।
পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ রঞ্জু, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু প্রমুখ।