Shakil Shah
২৩ এপ্রিল ২০২২, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে স্কুল শিক্ষক স্বামীর বিরুদ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার রাকসা উচ্চ বিদ্যালয়ের ওয়ালীউল্লাহ নামের এক শিক্ষকের অত্যাচার নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে তার স্ত্রী। বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে ও স্ত্রীকে শারিরিক নির্যাতন সহ যৌতুক দাবি করার অভিযোগে মামলায় ওই শিক্ষক বর্তমানে জেল হাজতে থাকলেও তার আত্মীয় স্বজনরা নানাভাবে হুমকী দিচ্ছে বলে অভিযোগ করেছেন সুমিতা সুলতানা নামের ওই গৃহবধু। ওয়ালীউল্লাহ উপজেলার মাঝগ্রামের মহাসিন আলীর ছেলে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার টিটিয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে সুমিতা সুলতানা লিখিত বক্তব্যে বলেন, ১৪/১৫ বছর আগে সম্পর্ক করে ওয়ালীউল্লাহ এর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর ঘর জামাই থেকে পড়াশুনা শেষ করে ওয়ালীউল্লাহ রাকসা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরী নেন। সুমিতা চাকুরি পান স্বাস্থ্যকর্মি পদে। ওয়ালীউল্লাহ ঈশ্বরদী উপজেলার দাদাপুর গ্রামের এক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং গত ৩ ফেব্রæয়ারি তাকে বিয়ে করে। এর প্রতিবাদ করলে সুমিতার উপর অমানুষিক নির্যাতন শুরু করে এবং ১৬ লাখ টাকা যৌতুক দাবি করে। ১ এপ্রিল তাকে মারধর করে আহত করলে লালপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে সুমিতার নামে ব্যাংক ঋণের কারণে প্রতি মাসের বেতনের টাকা ব্যাংক কর্তন করে নেয়ায় মানবেতর জীবন যাপন করছে তার পরিবার। এ নিয়ে স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়েছে।

এঘটনায় লালপুর থানায় মামলা হলে ১৫ এপ্রিল ওয়ালীউল্লাহকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। এরপর থেকে ওয়ালীউল্লাহর আত্মীয় স্বজনরা মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকী দিচ্ছে। ফলে তিনি দুই সন্তান নিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন।  এ ব্যাপরে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

১০

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১১

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

১২

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৩

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

১৪

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৫

বাসভাড়া বাড়ল

১৬

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৭

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১৮

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

১৯

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

২০