Online Desk
১৪ মার্চ ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

শিবচরে সৌদি সরকারের উপহারের খেজুর মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ২০২৬ সালের পবিত্র মাহে রমজান কে সামনে রেখে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাঠানো ১২ হাজার ৫০০ কার্টন খেজুর বাংলাদেশে এসেছে, যা দেশের বিভিন্ন জেলায় বিতরণ করা হচ্ছে । তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ৪৭ কাটন (৩৭৬ কেজি) খেজুর বরাদ্দ পায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই খেজুর জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে, যা মূলত দরিদ্র ও এতিমদের মধ্যে বিতরণের নির্দেশ রয়েছে।

জানা যায় সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে ১২,৫০০ কার্টন খেজুর উপহার হিসেবে এসেছে।

সারা দেশে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে এই খেজুর এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। শিবচর উপজেলা প্রশাসনের মাধ্যমে উপজেলার ১২৫ টি ধর্মীয় প্রতিষ্ঠানে তিন কেজি করে মোট ৩৭৬ কেজি খেজুর বিতরণ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর উপজেলার যুগ্ম সম্পাদক মাওলানা ইলিয়াছ হাওলাদার বলেন, সারা বাংলাদেশের মত শিবচর উপজেলায় ও ৪৭ কাটন খেজুর বরাদ্দ পেয়েছে। উপজেলার ১২৫ টি ধর্মীয় প্রতিষ্ঠানে,মাদ্রাসা, ইয়াতিম খানা,ও লিল্লাহি বোর্ডিং এ
তিন কেজি করে খেজুর বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, শতভাগ ন্যায় ও সততার সাথে শিবচরে বরাদ্দ কৃত খেজুর যারা প্রাপ্য তাদের মাঝে বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০