১১ মে ২০২০, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শোয়েবকে দেখে মনে হয়েছিল মেরেই ফেলবে : তামিম

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির ডেলিভারির রেকর্ড নিজের দখলে রেখেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউল্যান্ডসে তার বোলিংয়ের গতি উঠেছিল ১৬১.৩ কিমি. প্রতি ঘণ্টা। তখন শোয়েব নিজের ফর্মের তুঙ্গে। তার সামনে ব্যাট করতে নামাও যেন এক সাহসিকতার ব্যাপার।

সে বছরই পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৩ সালের সেই সফরের মুলতান টেস্ট এখনও যেকোন বাংলাদেশির হৃদয়ে গেঁথে আছে অন্যতম শোকগাথা হিসেবে। তবে মুলতানের আগে খেলা দুই টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের সামনে রীতিমতো আগুনের গোলা ছুড়েছিলেন শোয়েব।
এর মধ্যে পেশোয়ার টেস্টে তিনি একাই নেন ১০ উইকেট। সে ম্যাচের প্রথম ইনিংসে শোয়েবের শিকার ছিল ৫০ রানে ৬ উইকেট। সেই ইনিংসে খানিক লড়াই করেছিলেন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ২৫ রান।

তবে সেদিন শোয়েবের বিপক্ষে খেলার সময় বলই চোখে দেখেননি সুজন। প্রায় ১৭ বছর পর শোয়েবকে প্রথম খেলার স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা জানিয়েছেন সে সফরের বাংলাদেশ অধিনায়ক।

রোববার রাতে তামিম ইকবালের সঙ্গে করা ফেসবুক লাইভ সেশনে সুজন বলেন, ‘অনেকেই আমার কথা বিশ্বাস করে না, অনেককেই বিশ্বাস করাতে পারি না, সেদিন শোয়েবের প্রথম বল আমি আসলে চোখেই দেখিনি।’

অগ্রজের কাছ থেকে এমন মন্তব্য শোনার পর তামিমও জানান শোয়েবকে খেলার নিজের অভিজ্ঞতার কথা। ক্যারিয়ারে মাত্র দুইবার শোয়েবের মুখোমুখি হয়েছেন তামিম। প্রথমবার ২০০৭ সালে কেনিয়ায় হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টে আর শেষবার ২০১০ সালের এশিয়া কাপে।

তামিম তখন যেকোন বোলারদের বিপক্ষে খেলেন অসীম সাহস নিয়ে। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য কুড়িয়েছিলেন বাড়তি সুনামও। কিন্তু শোয়েবকে মোকাবিলা করার প্রথমদিন যেন মনে হয়েছিল মূর্তিমান আতঙ্কের মুখোমুখি হয়েছেন তিনি। তামিমের মনে হয়েছিল, সেদিন শোয়েব তাকে মেরেই ফেলবেন।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তামিম বলেন, ‘আমি সবসময়ই বলি এটা। অনেক দ্রুতগতির বোলারকেই তো খেলেছি। ১৫০ কিমির আশাপাশে বলও মোকাবিলা করেছি অনেক। কিন্তু ভয় পেয়েছি একবারই। যখন শোয়েব আখতারকে প্রথম খেলতে নেমেছিলাম। ঐদিন মনে হয়েছিল সে আমাকে মেরেই ফেলবে। এতটাই ভয়ঙ্কর ছিল তার বোলিং।’

সেদিন বেশিক্ষণ শোয়েবের বল খেলতে হয়নি তামিমকে! হবেই বা কেন? মাত্র ৪ বল খেলে ১ রান করে শোয়েবের বলে আউট হয়েই ফিরেছিলেন সাজঘরে। আর শেষ দেখায় শোয়েবের ৮ বল খেলেও আউট হননি তামিম, মুখোমুখি এই ৮ বলে করেছিলেন ২ রান। আর নিজের ইনিংসে করেছিলেন ২৭ বলে ৩৪ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০