Online Desk
১২ মার্চ ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৪, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনের ফুলকি ছিটকে চারজন দ্বগ্ধ হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা ভয়ে হুড়োহুড়ি করে দৌড় দিলে পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।

এসময় শ্রীপুর-মাওনা সড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। দ্বগ্ধদেরকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১১টার শ্রীপুরের পৌরসভার মাওনা চৌরাস্তায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

অগ্নিদ্বগ্ধরা হলেন, রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন মিয়া (৩৭) এবং সালাউদ্দিনর। তাদেরকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে অগ্নিদ্বগ্ধ সবাই ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনীয় মালামাল কিনতে তারা মাওনায় এসে দুর্ঘটনার শিকার হন। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত ১১টার দিকে মাওনা চৌরাস্তায় আব্দুস সাহিদ সুপার মার্কেটের ভবনের সামনের বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। সপ্তম তলার ওই ভবনটিতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকসহ ছোট-বড় কয়েটি ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম এবং ফ্ল্যাট বাসা রয়েছে। ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুন আশপাশে ছড়িয়ে পড়লে তিনজন দ্বগ্ধ হন।

এসময় ওই ভবনের কয়েকটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দ্বগ্ধ তিনজনকে উদ্ধার স্থানীয় আল হেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়ে। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি বড় বড় বিপনি বিতান, পাইকারী কাপড়ের বাজার থাকায় ঈদ মার্কেট উপলক্ষ্যে বেশ জনসমাগম ছিল। আগুনের এ ঘটনায় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতশত মানুষ ছোটাছুটি করে দৌড় দেওয়ায় সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন দ্বগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে আগুনে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ইয়াসিন মিয়ার শরীরের ৫৪ শতাংশ, জাকির হোসেনের ২৬ শতাংশ, রবিউল ইসলামের ১৫ শতাংশ এবং সালাউদ্দিনের ২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইয়াসিন মিয়াকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০