Online Desk
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে দুই মাদক ব্যবসায়িকে আটক করে দিলেও মামলা দেয়নি পুলিশ

শ্রীপুরে দুই মাদক ব্যবসায়িকে আটক করে দিলেও মামলা দেয়নি পুলিশ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: দুই মাদক ব্যবসায়িকে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করার দুইদিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কোনো মামালা বা গ্রেফতার দেখায়নি শ্রীপুর থানা পুলিশ।

তবে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করলেও এ ঘটনায় কোনো মাদক ব্যবসায়িকে থানায় নিয়ে আসেনি পুলিশ। শুধু ৩৪ পিছ ইয়াবা ট্যাবলেট জমা দিলেও আটক ব্যক্তিকে তারা (আটককারী) দেয়নি বলে স্বীকার করেন ওসি। শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সেলিম আহমেদ দুই জন মাদক ব্যবসায়িকে পুলিশের কাছে সোপর্দ করে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৭মিনিটের দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (দারগারাচালা মোড়) থেকে পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সেলিম আহমেদ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সেলিম আহমেদ জানান, মাওনা চৌরাস্তা ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন। বাসার কাছে কেওয়া পশ্চিমখন্ড (দারগারাচালা মোড়) এলাকায় পৌছলে প্রথমে মাদক ব্যবাসায়ি রুহুল মিয়াকে (৩৮) ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। সে কেওয়া পশ্চিমখন্ড (আওয়ালের মোড়) এলাকার সাঈদ আলী কসাইয়ের ছেলে। এ ঘটনার একটি ভিডিও ওই নেতার নিজ ফেসবুক আইডিতে তিনি পোস্ট করেন। রাত ১টা ৭মিনিটের দিকে পোস্টে তিনি লিখেন “দেখুন মাদক ব্যবসায়িদের অবস্থা”। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ৫ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় যুবদল নেতা সেলিম আহমেদ মাদক ব্যবসায়ি রুহুল মিয়াকে বলছে তোর কাছে কয়টা ইয়াবা আছে? আমি চাইছি, তুই (সাথে সাথে) দিয়ালা। তখন ব্যবসায়ি রুহুল নেতার কাছে ইয়াবা দিতে না চাইলে তিনি তাকে বলেন তাইলে তোকে পুলিশের হাতে দিয়ে দিব। তখন ইয়াবা ব্যবসায়ি তাকে ছেড়ে দেয়ার জন্য নেতার কাছে বারবার অনুরোধ করতে দেখা যায়। বরিডি (ইয়াবা ট্যাবলেট) আমার হাতে দে, তখন রুহুল বলে আপনি এগুলো নষ্ট করে ফেলবেন। আমি চাইছি দে। ঘটনার ভিডিও করা হচ্ছে বিষয়টি ইয়াবা ব্যবসায়ি রুহুল মিয়া বুঝতে পেরে বলে ভিডিও বন্ধ করেন। তখন যুবদল নেতা বলেন ভিডিও করছি না, লাইভ ধরছি খালি। তখন ইয়াবা দিতে না চেয়ে দেই দিচ্ছি বলে সময় পার করছে মাদক ব্যবসায়ি রুহুল মিয়া। তখন রুহুল তার প্যান্টের পকেট থেকে সাদা পলি দিয়ে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের ছোট একটা পুটলা বের করে ওই নেতার হাতে দেন। তখন তিনি জিজ্ঞাসা করে এখানে কয়টা দিচছ। এখানে কয়টা জিজ্ঞেস করলে ব্যবসায়ি বলে ৩০টা কিনছি। তোর পকেটে মাল (ইয়াবা ট্যাবলেট) আরো আছে বের কর। ব্যবসায়ি রুহুল জানায় হাবিবুরের কাছ থেকে কিনেছে। তখন যুবদল নেতার সাথে থাকা কাদিরকে পুটলা খুলে গননা করতে বলে ওই নেতা। ভিডিওতে দেখা যায় কাদির পুটলা খুলে ইয়াবা গুনতেছে। এর মাঝে ইয়াবা ট্যাবলেটসহ আটক ব্যবসায়ি ছুটে যাওয়ার চেষ্টা করলে নেতা বলতেছে তোকে পুলিশে দিব। তুই কাদিরের কাছ থেকে মাল (ইয়াবা ট্যাবলেট) কিনে নিয়ে আইছচ। আমি ছাড়মু না, ছাড়মু না। তোমার লগে মাল কয়টা আছে। ছুটে যাওয়ার চেষ্টা করলে নেতা বলে তোমাকে পুলিশে দিব এখন, ওসি’রে আমি কল দিতাছি। তখন গননাকারী কাদিরের কাছ জানতে চায় নেতা এখানে কয় পিছ পাওয়া গেছে? গননাকারী কাদির বলে ৩৪ পিছ। তখন রুহুলের দেহ তল্লাশী করার সময় নেতাকে বলতে শুনা যায় হাবিবুরকে (তার সহযোগী) ছাইড়া ভুল করছি। তখন রুহুল মিয়ার জিন্সের প্যান্টের ডান পকেট থেকে যুবদল নেতা সাদা পলি দিয়ে মোড়ানো আরো একটি ইয়াবা ট্যাবলেটের পুটলা বের করতে দেখা যায়।

তিনি আরো বলেন, আমি থানার ওসিকে ফোন দিলে তিনি তিনজন উপ-পরিদর্শককে (এসআই) ঘটনাস্থলে পাঠায়। তাদের কাছে তিনি দুইজন ইয়াবা ব্যবসায়িকে সোপর্দ করেন। সকালে তিনি স্থানীয় এক সাংবাদিককে ফোন করে বলেন রাতে আমি ৮০০ পিছ ইয়াবাসহ দুইজনকে পুলিশের সিএনজিতে তুলে দিয়েছি। অথচ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ইয়াবা ব্যবসায়িদেরকে প্রকাশ্যে ঘুরাফেরা করতে দেখেছেন। কোন এসআইয়ের হাতে দিয়েছেন? এ কথা জিজ্ঞেস করলে যুবদল নেতা বলেন আমি তাদের নাম পরে জানাব।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, ওই এলাকা থেকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে একজন ফোন দিয়ে জানায় ইয়াবাসহ লোক ধরেছে। ফোন দেওয়ার পর ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। পরে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু যাকে আটক করা হয়েছিল তাকে পুলিশে দেওয়া হয় নাই। আটককৃত ব্যক্তি নাকি চলে গেছে। আমি থানায় নেই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মো: শরিফ উদ্দিন বলেন, মাদকসহ জনতা আটক করে পুলিশে দিলে পুলিশের তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তখর তিনি এ প্রতিনিধির কাছে যদি এভিডেন্স (প্রমাণ) থাকে দিতে বলেন এবং আমি অবশ্যই এটার ব্যবস্থা নিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০