Shakil Shah
২৩ এপ্রিল ২০২২, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ

ভোরের দর্পণ ডেস্কঃ

শ্রীলঙ্কার মাটিতেই এবারের আসন্ন এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের ১৫তম আসরের আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

চলতি বছরে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিধ্বস্ত অবস্থায় রয়েছে দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা। ১৯৪৮ সালে স্বাধীনতার পর এ বছরে সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছে দেশটি। ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও আকাশ-ছোঁয়া দাম, দীর্ঘ সময় ধরে লোডশেডিং সমস্যায় বিধ্বস্ত লঙ্কানরা।

দেশে চলমান সমস্যার কারণে এ বছরের এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাতে পারে এসএলসি।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সূত্র বলছে, দেশের খারাপ পরিস্থিতির কারণে এশিয়া কাপ আয়োজনে সুযোগ হাতছাড়া হবে এসএলসির। এজন্য এসিসি থেকে একটি আলটিমেটামও পেয়েছে এসএলসি। ২৭ জুলাইয়ের মধ্যে জানিয়ে দিতে হবে আদৌ, এশিয়া কাপ আয়োজন করতে পারবে কিনা এসএলসি।

তবে যত সমস্যাই থাকুক না কেন, আগামী এশিয়া কাপ শ্রীলঙ্কার মাটিতেই হবে বলে নিশ্চিত করেছেন এসএলসির সচিব মোহন।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে মোহন জানান, আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবং এটিই চূড়ান্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহায়তা (এসিসি) নিয়ে এশিয়া কাপ আয়োজনের ব্যাপার খুবই ইতিবাচক এসএলসি কর্মকর্তারা। কেউ এটি নিয়ে ভিন্ন কিছু ভাবছে না এবং এটি অন্যত্র সড়ে যাওয়ার কোন সুযোগ নেই।

করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়াতে ২০২১ সালে আবারো এক বছর পিছিয়ে যায় এশিয়া কাপ।

তবে ২০২২ সালে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এ বছর এশিয়া কাপ আয়োজন নিয়ে আশাবাদী এসিসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০