Shakil Shah
১৬ জানুয়ারী ২০২১, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদের শীতকালীন অধিবেশন সোমবার শুরু

ভোরের দর্পণ ডেস্কঃ 

জাতীয় সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন অর্থাৎ শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে আগামী সোমবার (১৮ জানুয়ারি)।সংসদের রেওয়াজ অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন।

প্রতি বছরের মতো ওই দিন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারের কার্যক্রম তুলে ধরে ভাষণ দেবেন।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবারের অধিবেশনও সংক্ষিপ্ত করা হচ্ছে। অধিবেশনটি মাত্র ১০ থেকে ১২ কার্যদিবস চলতে পারে। এই অধিবেশনেও স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন। তবে প্রথম দিন যেহেতু রাষ্ট্রপতি ভাষণ দেবেন এজন্য প্রথম দিন সব সংসদ সদস্যরা (এমপি) অধিবেশনে অংশ নিতে পারবেন।

এরপর রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জানিয়ে সংসদে আনা প্রস্তাবের ওপরের আলোচনা অনুষ্ঠিত হবে। এই সময় প্রতিদিন ৭০/৮০ জনের উপস্থিতির টার্গেট নিয়ে সর্বোচ্চ ৯০ জন সংসদ সদস্যকে অধিবেশনে অংশ নিতে আমন্ত্রণ জানানো হবে।

সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম এই অধিবেশন ৩০ থেকে ৩৫ কার্যদিবস চলে। কিন্তু করেনা পরিস্থিতির কারণে এবারের অধিবেশন সংক্ষিপ্ত করে ১২ থেকে ১৪ কার্যদিবস চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।  যারা করোনা পজিটিভ হবেন তারা অধিবেশনে অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন বলেন, করোনা পরিস্থিতির কারণে ১২ থেকে ১৪ কার্যদিবস অধিবেশন চালানো হতে পারে। অধিবেশন শুরুর আগে এবারও সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর হবে। প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ কারণে ওই দিন সবাই অংশ নিতে পারবেন। এরপর থাকবে প্রতিদিন ৭০/৮০ জনের উপস্থিতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০