Shakil Shah
১৮ জুন ২০২১, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবার জন্য টিকা নিশ্চিত করতে জাতিসংঘকে বাংলাদেশের আহ্বান

জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সাশ্রয়ী মূল্যে সবার জন্য করোনার টিকা নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এ সময় তিনি এ আহ্বান জানান।

টিকাকে ‘পাবলিক গুড’ ঘোষণা করায় জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানান ড. মোমেন। টিকা যেন সবার নাগালের মধ্যে আনা  হয় সেজন্য জাতিসংঘকে উদ্যোগ নিতে অনুরোধ করেন তিনি। জবাবে জাতিসংঘের মহাসচিব জানান, সম্প্রতি অনুষ্ঠেয় জি-৭ সম্মেলনে বিষয়টি তুলে ধরেছেন; বিশেষ করে গুতেরেস ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি তুলে ধরেছেন।

মোমেন-গুতেরেসের বৈঠকে আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতে। রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত মনোযোগের জন্য জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানান মোমেন। মোমেন বলেন, মিয়ানমারের চলমান রাজনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ায় জাতিংসঘকে আগের চেয়ে দেশটিতে আরও বেশি হস্তক্ষেপ করা প্রয়োজন। পাশাপাশি তিনি মিয়ানমারে প্রকাশ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘোষণা দেওয়ার সময় প্রভাবশালী দেশগুলোর মিয়ানমারে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদারতার প্রসঙ্গ টেনে গুতেরেস রোহিঙ্গাদের দেখভাল করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। জাতিসংঘের মহাসচিব বলেন, আশ্রিত রোহিঙ্গাদের দেখভালের জন্য বাংলাদেশের উদারতাকে বিশ্ব কখনও ভুলে যাবে না। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ভাসানচরে রোহিঙ্গাদের জন্য তৈরি করা বিভিন্ন সুবিধা সম্পর্কে গুতেরেসকে জানান এবং সেখানে জাতিসংঘের কার্যক্রমের গুরুত্বের ওপর জোর দেন।

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পাওয়ায় গুতেরেসকে অভিনন্দন জানান ড. মোমেন। তিনি তার প্রথম মেয়াদে জাতিসংঘের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।

জাতিসংঘ ও বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি জাতিসংঘের কার্যক্রমের সকল ক্ষেত্রে বিশেষত শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মহাসচিবকে জানান, বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের পথে রয়েছে। তবে এসডিজির অর্থায়ন সুরক্ষায় কোভিড-১৯ মহামারির প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমাও অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০