Shakil Shah
১৯ মে ২০২১, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় টাউনহলের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি। সংগঠনের সভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক দূরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, এটিএন বাংলা প্রতিনিধি শ্যামল সরকার, জেআরইউ সহস-ভাপতি আতিকুর রহমান, এসএটিভি প্রতিনিধি অলোক সাহা ও প্রথমআলো প্রতিনিধি অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নামে দেয়া হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি মুক্তির দাবী জানান। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন সাংবাদিকরা।

রিপোর্টার্স ইউনিটির এ মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে প্রথম আলো বন্ধু সভা ও ৭১’র চেতনা। এরপূর্বে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে একই ইস্যুতে সকাল ১০টায় প্রেসক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

১০

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

১২

সিরাজদিখান বাজারে গরু-মুরগি-মাছ বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৩

বাসভাড়া বাড়ল

১৪

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৫

হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান

১৬

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

১৭

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানালেন জাপানি ব্যবসায়ীরা

১৮

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ কর্মকর্তা

১৯

আবার আলোচনায় একসঙ্গে ১৭০০ জনের মৃত্যুর ঘটনা

২০