Online Desk
২ মার্চ ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধির মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে বেকার যুবদের দক্ষতা বৃদ্ধির মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতভুক্ত এক মাস মেয়াদী প্রাতিষ্ঠানিক (মৎস্য চাষ) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (০২ মার্চ) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সিরাজদিখান উপজেলা পুরান সম্মেলন কক্ষে একমাস ব্যাপী এ কর্মশালা শুরু হয়।

সিরাজদিখান উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ ইব্রাহীম ভূইয়ার সভাপতিত্বে ও সিরাজদিখান উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একমাস ব্যাপী এ কর্মশালা উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা দীপক চন্দ্র বিশ্বশর্মা, সিরাজদিখান উপজেলা সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম,প্রশিক্ষক ফারহানা বেগ,সাথী যুবসমাজকর‌্যান সংস্থার সভাপতি সাংবাদিক সুব্রত দাসসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, বর্তমান সময়ে বেকারত্ব নিরসনে কারিগরি ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের বিকল্প নেই। মৎস্য চাষ একটি সম্ভাবনাময় খাত, সঠিক প্রশিক্ষণ ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে স্বল্প পুঁজিতে লাভজনক উদ্যোগ গড়ে তোলা সম্ভব। প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

সিরাজদিখান উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার আগ্রহী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রয়েজনীয় দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০