৫ মে ২০২০, ৩:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনের টিয়ারচরে ২২ হরিণসহ শিকারী আটক, বনে অবমুক্ত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনের টিয়ারচর থেকে ফাঁদে আটকাপড়া অবস্থায় ২২টি হরিণসহ তিন শিকারীকে আটক করেছে বনরক্ষীরা এসময় তাদের কাছ থেকে ৩০ কেজি হরিণের মাংস, সাতশত ফুট হরিণ ধরা নাইলনের ফাঁদ, দুইটি ট্রলার একটি ডিঙ্গি নৌকা উদ্ধার করা হয় ফাঁদে আটকে পড়া হরিণগুলো তাৎক্ষনিকভাবে বনে আবমুক্ত করে বনরক্ষীরা আটক শিকারীদের মঙ্গলবার সকালে শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে আসা হয়েছে

বন বিভাগের শরণখোলা রেঞ্জে কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বন বিভাগের কোকিলমনি জ্ঞানপাড়া টহল ফাঁড়ির দুইটি দল গত / দিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালায় অভিযান চলাকালীন সোমবার সকালে টিয়ারচর থেকে তিন শিকারীকে আটক করতে সক্ষম হয় তারা এসময় শিকারীদের নিয়ে বনে তল্লাশি চালালে ২২টি চিত্রল হরিণ তাদের পেতে রাখা ফাঁদে আটকে থাকা আবস্থায় দেখতে পায় বনরক্ষীরা তাৎক্ষনিকভাবে ফাঁদ কেঁটে হরিণ গুলো বনে অবমুক্ত করা হয় এসময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত ৩০ কেজি হরিণের মাংস, সাতশত ফুট ফাঁদ, দুইটি ট্রলার একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়

আটক শিকারীরা হচ্ছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী গ্রামের জয়নাল খাঁর পুত্র আবুল খাঁ (৪২), কাঠালতলী বকুলতালা গ্রামের হরিপদ মিস্ত্রীর পুত্র সঞ্জয় মিস্ত্রী (৩২) খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামের মালেক শেখের পুত্র আসাদুল শেখ (২৫) এদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে উদ্ধারকৃত মাংস আদালতের অনুমতি সাপেক্ষে মাটিচাপাঁ দেয়া হবে

এসিএফ জানান, শিকারী দলের মুলহোতা পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের এফরান গোমস্তার পুত্র মালেক গোমস্তা (৫৫) পালিয়ে যেতে সক্ষম হয় তার বিরুদ্ধে বন বিভাগ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রায় অর্ধশত মামলা রয়েছে দুইমাস আগে সে জেলে থেকে বেরিয়ে এসে পুনঃরায় হরিণ শিকারের কাজে লিপ্ত হয় এফরান গোমস্তা দীর্ঘদিন ধরে সুন্দরবনে চিহ্নিত কাঠ হরিণ শিকারী

পুর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন জানান, করোনা ভাইরাসের সুযোগ নিয়ে শিকারী চক্র তৎপর হয়ে উঠলে গত ১০ এপ্রিল থেকে বনরক্ষীদের টহল জোরদার করা হয় এর আগে তাদের অভিযানে ১৭ শত ফুট হরিণ ধরা ফাঁদ ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করে বনরক্ষীরা অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০