
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে নাচ গান, আবৃত্তি আয়োজনের মধ্য দিয়ে বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঋতুরাজ বসন্তকে স্মরণে সোমবার বিকেলে সরকারি স্বরূপকাঠি কলেজের বকুলতলা চত্বরে এই উৎসবের আয়োজন করে শিক্ষার্থীরা।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত, সহযোগী অধ্যাপক মো. মনজুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দলীয় ও একক সংগীতে বসন্তকে স্বাগত জানানো হয়। নৃত্য পরিবেশন করে নৃত্যশিল্পীরা। পাশাপাশি আবৃত্তি শিল্পীরা কবিতায় ফুটিয়ে তোলেন ঋতুর আবহ। আয়োজকরা জানান, উৎসবের মধ্যে দিয়েই বাঁচিয়ে রাখতে হবে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য।