Online Desk
৮ মার্চ ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল আমিরাতের টাগবোট, নিখোঁজ ৩ নাবিক

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল আমিরাতের টাগবোট, নিখোঁজ ৩ নাবিক

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি টাগবোট ডুবে গেছে। এ ঘটনায় টাগবোটে থাকা ৭ জন নাবিকের মধ্যে ৩ জন নিখোঁজ হয়েছেন।

ডুবে যাওয়া টাগবোটটির নাম মুসাফা। যে ৩ জন নাবিক নিখোঁজ হয়েছেন তারা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। আজ রোববার এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, গত ৬ মার্চ ঘটেছে এ ঘটনা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, টাগবোটটিতে ‘বিস্ফোরক’ কোনো কিছুর হামলা হয়েছিল।

এদিকে পৃথক এক বিবৃতিতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, টাগবোটটিতে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল।
তবে এ ব্যাপারে এখনও আমিরাতের পক্ষ থেকে কোনো দাপ্তরিক প্রতিক্রিয়া আসেনি।

প্রসঙ্গত, টাগবোট হলো ছোটো এবং শক্তিশালী একপ্রকার সামুদ্রিক জাহাজ, যেগুলো অন্যান্য বড় জাহাজ, অচল জলযান এবং ভাসমান স্থাপনাকে ধাক্কা দিয়ে বা টেনে গন্তব্যে নিয়ে যায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরর পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কড়া বিধিনিষেধ জারি করেছিল ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছিল, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজ এই প্রণালী দিয়ে চলাচল করলে সেগুলোকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে ইরান।

সূত্র: এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাচার সংবাদ সম্মেলন

কৃষিকে আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

ভূরুঙ্গামারীতে ৩শ পিচ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক-বাহক হিসেবে নববর্ষ উৎসবের গুরুত্ব অপরিসীম: রাষ্ট্রপতি

স্পষ্টতই ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন : সিআইএর সাবেক পরিচালক

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা

নাগেশ্বরীতে পাম্পে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার ৩ মামলার আসামি

রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক

বাউফলে ‘জনতার কল সেন্টার’ চালু

পারকিনসন্স রোগ: ঝুঁকি, উপসর্গ ও জীবনব্যাপী চিকিৎসা ব্যবস্থাপনা

১০

বিজয়নগরে স্বাধীনতার ৫৫ বছরেও প্রতিবর্তন হলো না কৃষকের ভাগ্য

১১

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনা ও সুশিক্ষায় গড়ে তোলা আমাদের সামাজিক দায়িত্ব -আনু এমপি

১২

নাগেশ্বরী সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

১৩

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

১৬

বোয়ালখালীতে মেছো বাঘ উদ্ধার

১৭

ভূরুঙ্গামারীতে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এমপি আনোয়ারুল

১৮

চিরিরবন্দরে লিচুর বাগান থেকে দেড় কোটি টাকার মধু আহরনের সম্ভাবনা

১৯

উলিপুরে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২০