Online Desk
৯ জুন ২০২৩, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে রাজশাহীতে নামল স্বস্তির বৃষ্টি


রাজশাহী মহানগর প্রতিনিধি :

বেশ কিছুদিন থেকেই রাজশাহীতে অব্যাহত ছিলো তীব্র তাপদাহ। রাজশাহীবাসী অপেক্ষা করছিলো কবে নামবে বৃষ্টি। তবে সেই অপেক্ষা শেষ করে গতকাল দুপুর দুইটার দিকে নামল স্বস্তির বৃষ্টি। গত দুদিন আকাশ মেঘলা থেকায় সকালের সূর্য দেরিতে উঠতে দেখা যায়। তবে ভ্যাপসা গরম ছিলো প্রচণ্ড রকমের। শুক্রবার বেলা ১১টার পর প্রচন্ড রোদ উঠতে দেখা যায়। এদিন জুম্মার নামাজের আগেই আকাশ মেঘলা হতে শুরু করে। দুপুর দুটার দিকে হালকা বাসাতের সঙ্গে মেঘের গর্জন উঠে। পরে বৃষ্টি শুরু হয়।
মহানগরীর সাহেব বাজার, আলুপট্টি, কল্পণা সিনেমা হল মোড়সহ বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। মহানগরী ছাড়াও গোদাগাড়ী-তানোর এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে আবহাওয়া অধিদপ্তর রাজশাহীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও দিয়ে রেখেছিল। রাজশাহী আবহাওয়া অধিদপ্তর বেলা ১১টা ও ১২টায় শুক্রবারের তাপমাত্রা ৩৬ ডিগ্রী সেলসিয়াম রেকর্ড করে। বেলা ২টায় ৩৬. ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। এর আগে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রী সেলসিয়াস। তবে রাজশাহী আবহাওয়া অফিস মহানগরীর সকল জায়গায় বৃষ্টিপাত না হওয়ায় বৃষ্টিপাতের তথ্য জানাতে পারেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০