Shakil Shah
৭ মে ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করেছে

ভোরের দর্পণ ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করে না। জনগণের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে শুধু ব্যর্থ হয়নি, তারা জনগণের সেই আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। এই সরকারকে ক্ষমতায় টিকে থাকতে দেওয়া যায় না।

আজ রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সদর থানা উপজেলা শাখা বিএনপির সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের কথা খুব স্পষ্ট। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। আর এখানে ঠুনো জগন্নাথ একটা সংসদ বানায় রেখেছেন এখানে কোনো কাজ হয় না। এই সংসদে জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না। সেই সংসদকে বিলুপ্ত করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

তিনি আরও বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কারণ বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ গঠন করেছে। কাজেই তাদের সেই শক্তি নাই যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সুতরাং এই নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে।

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আজকে অনেক কথা বলে। ২৪ ঘণ্টা আমাদেরকে গালিগালাজ করতে থাকে। আমাকে মিথ্যাবাদী বলতে বলতে মিথ্যাবাদী বানায় দিয়েছে। আমাকে কি আপনাদের মিথ্যাবাদী মনে হয়। আমি যেসব কথা বলি সেগুলো কি মিথ্যা বলি। আমার কথাগুলো তাদের গায়ে সহ্য হয় না। এ জন্য তারা আজকে মিথ্যাচার করতে থাকে।’

তিনি বলেন, এই জাতি একটা ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে। আগামী নির্বাচনেই পরিষ্কার হবে, সিদ্ধান্ত হবে এই দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না। এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না। এই দেশের মানুষের অধিকার থাকবে কি থাকবে না। মানুষ ভোট দিতে পারবে কি পারবে না।

ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে সেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এ কারণেই আমরা বার বার বলছি সব রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। গায়ের জোরে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্বাচন করা যাবে না।’

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ সদর থানা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০