Bhorer Darpan
১৫ মে ২০২৫, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উলিপুরে করলার ফলনে খুশি চাষিরা

উলিপুরে করলার ফলনে খুশি চাষিরা

কুড়িগ্রামের উলিপুরে করলার বাম্পার ফলনে খুশি চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় ও করলার ফলন ভালো হওয়ায় দ্বিগুন লাভের আশা করছেন তারা। কম খরচে দ্বিগুন লাভ হওয়ায় দিন দিন করলার চাষ বাড়ছে উপজেলার বিভিন্ন এলাকায়। আন্যান্য ফসলে লোকসান গুনলেও করলা চাষে খরচের দ্বিগুণ লাভ হচ্ছে চাষিদের। এছাড়া বাজারে করলার দর ও চাহিদা ভালো থাকায় অনেক আনন্দিত কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারে উপজেলায় সবজি চাষের উৎপাদনের লক্ষ্য মাত্রা প্রায় ৫শত ৬৫ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা ৯.৬০ মেট্রিকটন। এর মধ্যে করলা চাষও রয়েছে। অল্প খরচে কম সময়ে দ্বিগুন লাভ পাওয়ায় করলা চাষের প্রতি আগ্রহ বেড়েছে চাষিদের। এছাড়া উপজেলা কৃষি অফিস থেকে করলা চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া অব্যহত রয়েছে বলে জানান তারা।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, করলার ক্ষেত পরিচর্যা ও করলা উঠাতে ব্যন্ত সময় পার করছেন চাষিরা। বাজারে করলার বাজার দর ভালো থাকায় তাদের অনেক খুশি দেখা যায়। তারা জানান, অল্প সময় ও অল্প খরচে দ্বিগুন লাভ করা যায় করলা চাষে। করলার চাহিদা বাজারে থাকায় বাজার দর ভালো আছে। তবে সার, কীটনাশক, তেল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় করলা চাষে হিমশিম খেতে হচ্ছে। তা না হলে আরও বেশি লাভবান হওয়া সম্ভব হতো। এছাড়া এবারে আবহাওয়া অনুকূলে থাকায় করলার ফলন অনেক ভালো হয়েছে।

উপজেলার দক্ষিন দলদলিয়া টাপুরকুটি এলাকার করলা চষি এরশাদুল হক জানান, এবারে ১৪ শতাংশ জমিতে করলার চাষ করেছেন। করলার বাম্পার ফলনে খুশি এরশাদুল। তিনি করলা বাজারজাত করা পর্যন্ত খরচ করেছেন প্রায় ১০ হাজার টাকা। এ পর্যন্ত করলা বাজারে বিক্রি করেছেন ৬ মণ। যার মূল্য পেয়েছেন ১০ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে ওই ক্ষেতে আরও করলার আশা করছেন প্রায় ১০ থেকে ১২ মণের। যার থেকে আয়ের আশা করছেন ১৬ হাজার থেকে ১৯ হাজার টাকা। বর্তমান কেজি প্রতি করলা বাজারে পাইকেরিতে বিক্রি হচ্ছে ৪০ টাকা। যা খরচের দ্বিগুন লাভ হবে বলে জানান তিনি।

এছাড়া বিভিন্ন এরাকার করলা চাষিদের মধ্যে মতিয়ার রহমান, মোকলেছুর রহমান, সরিফুল ইসলাম, জব্বার আলী ও অছির উদ্দিন সহ আরও অনেকে জানান, করলার চাষ একটি লাভজনক ফসল। যা অল্প খরচে অল্প সময়ে দ্বিগুন লাভ করা যায়। এছাড়া এবারে আবহাওয়া ভালো থাকায় করলার বাম্পার ফলন হয়েছে। তাছাড়া করলার চাহিদা ও বাজারদর ভালো থাকায় অনেক লাভবান হবেন বলে জানান তারা।

উপজেলার একমাত্র পৌরসভা সবজি বাজারের পাইকেরি ব্যবসায়ী এরশাদুল হক জানান, করলার বাজার এখন পর্যন্ত অনেক ভালো আছে। করলার চাহিদা ও বাজারদর ভালো থাকায় করলা চাষিরা অনেক লাভবান হবেন বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন জানান, করলা চাষ একটি লাভজনক ফসল। যা অল্প খরচে অল্প সময়ে দ্বিগুন লাভ করা যায়। এবারে আবহাওয়া অনুকূলে থাকায় করলার ফলন অনেক ভালো হয়েছে। এছাড়া করলা চাষিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া অব্যহত রয়েছে। করলার বাজারদর ভালো থাকায় চাষিরা অনেক লাভবান হচ্ছেন বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০