Shakil Shah
৬ মার্চ ২০২২, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একদিনে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্তের হার

ভোরের দর্পণ ডেস্ক:

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতদিন এই সংখ্যাটা ছিল ১৩। নতুনদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৫ জনে।

একই সময়ে আরও ৫২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের তুলনায় বেশি। গতদিনে ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছিল সারা দেশে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২.৬৩। গতকাল এই হার ছিল ২ দশমিক ১১।

রোববার (৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৬টি করোনা পরীক্ষাগারে ২০ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ মোট ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৫ লাখ ২৬ হাজার ৯৪১টি। পরীক্ষায় আরও ৫২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ৮ জনের মধ্যে পুরুষ ছয়জন ও নারী দুইজন। তাদের মধ্যে ৭ জন সরকারি এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৫৬০ জন পুরুষ (৬৩ দশমিক ৮৩ ভাগ) ও ১০ হাজার ৫১৭ জন নারী (৩৬ দশমিক ১৭ ভাগ) রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও চার হাজার ১৮ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শতকরা ২ দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৬৬ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ ভাগ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে  ত্রিশোর্ধ্ব একজন, চলিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব পাঁচজন। যাদের মধ্যে ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন এবং খুলনায় দুইজন রয়েছেন।

২০১৯ এর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় গত বছর ৮ মার্চ। এরপর একই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০