Shakil Shah
২০ জুন ২০২৪, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক উপজেলার ৫০ গ্রামে প্লাবন, পানিবন্দি লক্ষাধিক মানুষ

এক উপজেলার ৫০ গ্রামে প্লাবন, পানিবন্দি লক্ষাধিক মানুষ

নবীগঞ্জে বন্যার পানি উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জের পর হবিগঞ্জেও ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে জেলার নবীগঞ্জ উপজেলার প্রায় ৫০ গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ফায়ার সার্ভিস স্টেশন এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি ঢুকেছে। দুর্গত এলাকায় ১৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে এখনও সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসি মানুষের।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানায়, কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৯ জুন) সন্ধ্যা পর্যন্ত নবীগঞ্জ পৌরসভার নিম্নাঞ্চল, উপজেলার প্রায় ১৩টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। এর মধ্যে দীঘলবাক, ইনাতগঞ্জ, আউশকান্দি, বড় ভাকৈর পূর্ব, বড় ভাকৈর পশ্চিম, করগাঁও, কালিয়াভাঙ্গা, দেবপাড়া ও কুর্শি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক মানুষ। এ অবস্থায় উপজেলায় ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে লোকালয়ে প্রবেশ করছে।

সরেজমিনে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে দেখা যায়, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করছে। পানিতে তলিয়ে গেছে মাধবপুর, গালিমপুর, হোসেনপুর, আহমদপুর, দুর্গাপুর, কুমারকাদা, পাহাড়পুর গ্রাম।

হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানা জানান, সম্ভাব্য বন্যা মোকাবিলায় ১৭১ টন চাল, এক লাখ ৩০ হাজার টাকা ও ৭৮ বান্ডিল টিন মজুত রাখা হয়েছে। এ ছাড়া ৪২০ মেট্রিক টন চাল ৯টি উপজেলায় পাঠানো হয়েছে মজুত রাখার জন্য। জেলায় এ পর্যন্ত ৮৮টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। প্রয়োজনে আরও আশ্রয়কেন্দ্র বাড়ানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০