Bhorer Darpan
১১ সেপ্টেম্বর ২০২৫, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমিরেটসের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ এর নতুন গন্তব্য চীনের হাংজু

এমিরেটসের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ এর নতুন গন্তব্য চীনের হাংজু

২৬ অক্টোবর ২০২৫ থেকে চীনের হাংজুতে এমিরেটস তাদের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজের সাহায্যে দৈনিক ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। অতি সম্প্রতি এই নগরীতে বাণিজ্যিক সেবা চালু করেছে এয়ারলাইনটি।

এ৩৫০ চালুর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুবাই-হাংজু রুটে প্রিমিয়াম ইকোনমি কেবিন সেবা যুক্ত হচ্ছে ।  বিলাসবহুল ভ্রমণকে আরও সহজলভ্য করতে এমিরেটস প্রিমিয়াম ইকোনমি কেবিন চালু করে। এই শ্রেনীতে ভ্রমনের অভিজ্ঞতা অনেকাংশে  অন্যান্য  এয়ারলাইনের বিজনেস শ্রেনীর সমতুল্য তবে ভ্রমণ ব্যয় সাধ্যের মধ্যে।

এই শ্রেণিতে রয়েছে প্রশস্ত চামড়ার রিক্লাইনিং সিট, বেশী লেগ স্পেস, ফুটরেস্ট, অ্যাডজাস্টেবল হেডরেস্ট, সিটে চার্জিং পয়েন্ট, সাইড ককটেল টেবিল, ১৩.৩ ইঞ্চি টিভি স্ক্রিন, বড় আকারের বালিশ, কম্বল এবং নির্দিষ্ট ফ্লাইটে কমপ্লিমেন্টারি অ্যামেনিটি কিট।

২০০৮ সালের পর এমিরেটস বহরে প্রথম নতুন মডেলের  এ৩৫০ যুক্ত হয়।  এর আগে এয়ারলাইন বহরে ছিল শুধু  বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০ । এমিরেটসের নতুন সিগনেচার ইন্টেরিয়রে সজ্জিত এ৩৫০-এ রয়েছে আধুনিক ও প্রশস্ত কেবিন, উঁচু ছাদ এবং প্রশস্ত আইল, যা যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করে। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর সেবা ও উদ্ভাবনী ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম।

তিন শ্রেণি বিশিষ্ট এ৩৫০ উড়োজাহাজে মোট ৩১২টি আসন রয়েছে, যার মধ্যে বিজনেস শ্রেনিতে নতুন প্রজন্মের ৩২টি আসন, প্রিমিয়াম ইকোনমি শ্রেনিতে ২১টি এবং ইকোনমি শ্রেনিতে ২৫৯টি যাত্রী আসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০