Bhorer Darpan
১২ জুলাই ২০২৫, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এমিরেটস ২০২৫ সালের সর্বোচ্চ সুপারিশকৃত ব্র্যান্ড

এমিরেটস ২০২৫ সালের সর্বোচ্চ সুপারিশকৃত ব্র্যান্ড
ছবি : সংগৃহীত

২০২৫ সালে বিশ্বজুড়ে গ্রাহকদের মধ্যে পরিচালিত জরিপের ভিত্তিতে এমিরেটসকে সর্বোচ্চ সুপারিশকৃত ব্র্যান্ড  (Most Recommended Global Brand) হিসেবে স্বীকৃতি দিয়েছে শীর্ষস্থানীয় অনলাইন গবেষণা ও বিশ্লেষণ সংস্থা  YouGov । বিশ্বের শীর্ষ দশটি ব্র্যান্ডের মধ্যে এয়ারলাইন হিসেবে এমিরেটসই স্থান পেয়েছে।

কোনও ব্র্যান্ডের গ্রাহকদের কত শতাংশ তাদের বন্ধু ও সহকর্মীদের ঐ নির্দিষ্ট ব্র্যান্ডটি সুপারিশ করে থাকে তার ওপর ভিত্তি করেই  YouGov এই র‍্যাংকিং নির্ধারন করে থাকে। ২০২৫ সালে এমিরেটস অভূতপূর্ব ৮৮.৪ শতাংশ স্কোর অর্জন করেছে, যা নিকটতম প্রতিদ্বন্দী ব্র্যান্ডের তুলনায় অনেক বেশি।

২০২৪ সালের ১জুন থেকে ২০২৫ সালের ৩১মে পর্যন্ত বিশ্বের ২৮টি মার্কেটে  YouGov  দশ লক্ষাধীক গ্রাহকের মধ্যে এই জরিপ পরিচালনা করে। প্রতিটি মার্কেটে কোনও একটি ব্র্যান্ডের পজিটিভ সুপারিশ স্কোর এবং ঐ মার্কেটে তার গ্রাহক সংখ্যার অনুপাত বিবেচনায় নিয়ে একটি গড় হিসাব করা হয়েছে।

এমিরেটস এয়ারলাইনের প্রেসিডন্ট স্যার টীম ক্লার্ক মনে করেন, “বিশ্বজুড়ে যাত্রীদের সঙ্গে আমাদের যে গভীর আস্থার সম্পর্ক গড়ে উঠেছে, তা কতোটা দৃঢ়, এই জরিপের মাধ্যমে তার স্বীকৃতি মিলেছে। যাত্রীরা কোনও গন্তব্যে পৌছানোর জন্যই নয়, বরং যত, নির্ভরযোগ্যতা ও উৎকর্ষতার সঙ্গে এই কাজটি করার ব্যাপারে আমাদের ওপর আস্থা ও বিশ্বাস রাখেন”।

বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে এমিরেটস নিয়মিতভাবে শ্রেষ্ট পন্য ও সেবার ক্ষেত্রে বিনিয়োগ করে আসছে। আকাশপথ ও ভূমিতে যাত্রার প্রতিটি পর্বে যাত্রীদের অভিজ্ঞতা স্মরণীয় করে রাখতে এমিরেটস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকে।

২০২৫ সালের প্রথমার্ধে এমিরেটস তার বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করেছে- ইতোমধ্যে তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করা হয়েছে এবং শীঘ্রই হানঝুও এই নেটওয়ার্কে যুক্ত হবে। এশিয়া, আফ্রিকা ও উইরোপে এয়ারলাইনটি তাদের জনপ্রিয় ৯টি ট্রাভেল রিটেইল স্টোর উদ্বোধন করেছে। এমিরেটসের নতুনতম এয়ারবাস এ৩৫০ সেবা ইতোমধ্যে ১০টি গন্তব্যে বিস্তৃত। এমিরেটস বিশ্বের প্রথম অটিজম সার্ভিটাইড এয়ারলাইন হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

ইতোপূর্বে ২০২৪ সালে  YouGov পরিচালিত জরিপে ৯২.৬ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতে এমিরেটস সর্বোচ্চ সুপারিশকৃত ব্র্যান্ডের স্বীকৃতি লাভ করেছিল।  YouGov  এর ২০২৪ ইউএস এয়ারলাইন প্রতিবেদনে এমিরেটস যুক্তরাষ্ট্র ভিত্তিক যাত্রীদের মধ্যে সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের গৌরব অর্জন করে। একইসঙ্গে মার্কিন মিলেনিয়াল ও জেন-জি যাত্রীদের মধ্যে সর্বাধিক পছন্দের দশটি এয়ারলাইনের মধ্যে এমিরেটস ছিল অন্যতম।

অনলাইন গবেষণা বিশ্লেষণ সংস্থা  YouGov  নিরপেক্ষ মার্কেট গবেষণা এবং ভোক্তাদের আগ্রহ নিয়ে জরিপ পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে আসছে। তারা নিজস্ব ট্র্যাকিং টুল  BrandIndex  ব্যবহার করে প্রতিদিন ব্র্যান্ড পারফর্মেন্স বিশ্লেষণ করে থাকে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০