Shakil Shah
২ অগাস্ট ২০২২, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের সূচি প্রকাশ

ভোরের দর্পণ ডেস্কঃ

চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ২০২২ এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। মঙ্গলবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ২৭আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর, শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে।

১৫তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের। পরের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে ভারত ও পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হবে কোয়ালিফায়ার রাউন্ড থেকে আসা একটি দল।

কোয়ালিফাইং রাউন্ডে লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং। এই চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দল যুক্ত হবে মূল পর্বে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের সাথে। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া সবশেষ আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবারের আসরও হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় সাহা টুইটে জানিয়েছেন, ‘ অবশেষে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান আধিপত্যের লড়াই। যা শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। এশিয়া কাপের ১৫তম আসরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি হিসেবে কাজ করবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০