২৫ এপ্রিল ২০২০, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনার সর্বশেষ তথ্য দেবে হোয়াটসঅ্যাপ ইনফোবট

বাংলাদেশের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য করোনা সম্পর্কিত সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয়ভাবে দিতে চালু হলো ‘হোয়াটসঅ্যাপ ইনফোবট’। এই ইনফোবট বা ইনফো রোবটের মাধ্যমে খুব সহজেই করোনা সম্পর্কিত সর্বশেষ তথ্য একটি স্বয়ংক্রিয় তথ্য ভাণ্ডার থেকে তথ্য পাওয়া যাবে।
 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য এই ইনফোবট উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় হোয়াটসঅ্যাপের ভারত এবং দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক শিবনাথ থাকরাল, নুরা হেলথের প্রেসিডেন্ট ড. শাহেদ আলম এবং আবাসিক প্রতিনিধি ড, আরেফিন আলম ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ড. ইকবাল কবির, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যডভাইজার সামি আহমেদ ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। এছাড়াও প্রতিমন্ত্রী ও ইনফোবট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা জুম অনলাইনে যুক্ত হওয়া গণমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 
 
আইসিটি বিভাগের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও হোয়াটসঅ্যাপের চালুকৃত ইনফোবটে এ +৮৮০১৬৭৮৩৮০০৫৬ বা +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বরে এই সেবা গ্রহণ করা যাবে। এর জন্য মোবাইল কন্ট্যাক্টে নাম্বারটি সেভ বা সংরক্ষণ করতে হবে। ইংরেজিতে ‘Hello’ এবং বাংলায় ‘হ্যালো’ লিখে সেবাটিতে সংযুক্ত হতে হবে। এর মাধ্যমে সহজে সর্বশেষ তথ্য ও বিবিধ সেবা গ্রহণ করা যাবে। 
 
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সঠিক তথ্যের দ্বারা মানুষকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য সেবা ও খাদ্যের মতো পণ্যের সরবরাহ চলমান রাখতে অঙ্গীকারাবদ্ধ। প্রযুক্তিভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সলিউশনের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের প্রায় সাড়ে ৩ কোটি ব্যবহারকারীর জন্য সরকার এ ইনফোবটটি চালু করেছে। আগামীতে এর আরও উন্নয়ন ও ইন্টারঅ্যাকটিভ করা হবে এবং এ পর্যন্ত যতগুলো অ্যাপ সলিউশন তৈরি করা হয়েছে সবগুলোকে সমন্বয় করা হবে।
 
এই অফিশিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে । এছাড়া এ রোগটির প্রতিরোধ, উপসর্গ, চিকিৎসা, ঝুঁকি, ভ্রমণ সংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সকল তথ্য এখানে পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া এখানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আছে FAQ ফিচারের মাধ্যমে সেগুলোর উত্তরও পাওয়া যাবে। একই সাথে যে কোন ধরনের গুজব, মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য পাওয়া যাবে। এখানে নিজের উপসর্গ নিজে যাচাই করার জন্য ‘করোনা বিডি’ মোবাইল অ্যাপ সংযোজিত আছে । পরবর্তীতে এই সেবা ফেসবুক মেসেঞ্জারের সাথে সংযুক্ত করার প্রক্রিয়াও চলমান আছে বলে জানানো হয়। এর মাধ্যমে লাইভ বা সরাসরি সাপোর্ট সংযুক্ত করা হবে।
 
এই পরিসেবাটিকে নুড়া হেলথ এবং টার্ন ডট আইও এর যৌথ সহযোগিতায় প্রস্তুত করা হয়েছে । এছাড়াও হোয়াটস অ্যাপ এর প্রকৌশলীরাও সেবাটিকে নিরবচ্ছিন্ন রাখার জন্য কাজ করে যাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০