Shakil Shah
৮ নভেম্বর ২০২০, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা নেই সাকিবের শরীরে

ভোরের দর্পণ ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে ফিরে নিয়মানুযায়ী করোনা টেস্ট করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলাফল হাতে পেয়েছেন আজ শনিবার (০৭ নভেম্বর)। টেস্ট রিপোর্টে নেগেটিভ প্রমাণিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই। 

গেল বৃহস্পতিবার মধ্যরাতে দেশে ফেরেন এই তারকা অলরাউন্ডার। পরদিনই একটি সুপারশপের উদ্বোধন করতে যান তিনি। যা নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। তবে সেদিনই করোনা টেস্ট করান সাকিব। আজ সাকিব জানিয়েছেন, করোনামুক্তই আছেন তিনি।

চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাধ্যমে আবারও ক্রিকেটে ফিরছেন মিস্টার ‘সেভেন্টি ফাইভ’। সে লক্ষ্যে ৯ ও ১০ নভেম্বর ক্রিকেটারদের ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে। সাকিব জানিয়েছেন, ৯ তারিখ (সোমবার) সকালেই ফিটনেস টেস্ট দিতে মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে যাবেন তিনি।

এর আগে, জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে গেল বছরের ২৯ অক্টোবর সবধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে তাকে ১ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। এরপর যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করেন তিনি। মাঝে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে বিকেএসপিতে ২ সপ্তাহ রূদ্ধদ্বার অনুশীলন করেন সাকিব আল হাসান। পরবর্তীতে সিরিজটি স্থগিত হয়ে গেলে আবারো যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

১০

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

১১

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

১২

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৪

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১৫

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৬

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১৭

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১৮

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১৯

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

২০