Shakil Shah
১৫ অক্টোবর ২০২০, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় অগ্নিকান্ডে ৪২ লাখ টাকা ক্ষয়ক্ষতি!

আল-আমিন, কলমাকান্দা প্রতিনিধিঃ

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজারে আগুনে পুড়ে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। দোকান গুলোতে থাকা বিভিন্ন ধরনের পণ্য পুড়ে প্রায় ৪২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বুধবার দিবাগত রাত ১ টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানান।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের বিশরপাশা গ্রামের মৃত রামানন্দ্র সাহার ছেলে মুদি ব্যবসায়ী রিপন সাহা (৩৮), মৃত জগবন্ধু সাহার ছেলে মিষ্টি ব্যবসায়ী প্রাণতোষ সাহা (৪৫), মৃত দেবল শীলের ছেলে সেলুন ব্যবসায়ী অনিক শীল (১৭) ও নাগনীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কাপড় ব্যবসায়ী আবুল কালাম(৩৮)।

 

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রিপন সাহা বলেন, আমার দোকানে থাকা বিভিন্ন ধরনের মুদি মালামাল,হার্ডওয়ারের জিনিসপত্র পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে এখন আমি নিঃশ্ব হয়ে গেছি।

আরেক ব্যবসায়ী আবুল কালাম বলেন, রাত দেড়টার দিকে আমি শুনতে পাই যে আমার দোকানে আগুন লেগেছে। তারাতারি বাড়ি থেকে বাজারে এসে দেখি আমার দোকানে থাকা সেলাই মেশিন, কাপড় ও বাকির খাতাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। সেলুন ব্যবসায়ী অনিক শীল বলেন, আমার জীবিকার একমাত্র সম্বল ছিল সেলুনটি। গত১ বছর আগে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি এই সেলুনে কাজ করে সংসার চালাতাম। এই সেলুনটি পুড়ে যাওয়ায়
আমার আর শেষ সম্বল বলতে কিছুই রইল না। কলমাকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, বিশরপাশা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। এবং তদন্ত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০