
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার উদ্যোগে ৯ দিনব্যাপী পৌরকর মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে পৌরসভা মিলনায়তনে পৌর প্রশাসক ও কালকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফ উল আরেফীন করমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মো.সাইফ উল আরেফীন বলেন, সুষ্ঠু উন্নয়নের জন্য সবার নিজ দায়িত্বে কর পরিশোধ করা উচিত। পৌর নাগরিকদের দেওয়া করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা প্রদান করা হয়।
কালকিনি পৌরসভার কয়েক কোটি টাকার মতো পৌর কর বকেয়া কর রয়েছে। ১৫ ১৫ এপ্রিল হতে ২৩ ১৫ এপ্রিলের মধ্যে করমেলায় বকেয়া কর পরিশোধ করলে বকেয়া করের ওপর ২৫% রিবেট সুবিধা দেওয়া হবে। পৌর ট্যাক্স কালেকটর আবু তাহের বলেন, আমাদের পৌর এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১কোটি ৫০লাখ টাকা পৌর কর বাকি আছে এবং পৌর এলাকায় সরকারি বেসরকারি হোল্ডিং মালিকদের বছরের পর বছর করখেলাপি রয়েছে।
এজন্য ২৫% ছাড় দিয়ে কর আদায়ের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক। এরপরও যদি কেউ নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করেন, তা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কালকিনি পৌর উপসহকারী প্রকৌশলী আবুল হোসেন, আঃ হাকিম পৌর ট্যাক্স এসেসর, মোঃ মোকাদ্দেস আলীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।