
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলার উদ্বোধনী মঞ্চে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ-১ মৌসুমী ৫”শ জন কৃষকদের মাঝে উফসী আউশ এবং ২০ জন কৃষকদের মাঝে তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং ৩ জন কৃষককে বীজ সংরক্ষণের জন্য ৩টি ইয়ার প্লো মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার কাশপিয়া তাসরিন।
উক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল ছিদ্দিক, তানভীর হাসান , উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও কৃষকবৃন্দ।