
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ পহেলা বৈশাখ-১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মুমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ইনাম আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ মো. আব্দুল মালেক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর নবী, উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাশরুবা আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল আখলাক, কাহালু সরকারি কলেজের প্রভাষক পি এম মাকছুদুর রহমান মাছুদ, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক শাহানাজ বেগম, কাহালু মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।