Ibrahim Atiullah Anik
২ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসে

কুড়িগ্রামে তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসে
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে ঘন কুয়াশা ও শীতল বাতাসের মধ্যে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর ৬টায় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশের উত্তরাঞ্চলের অন্যতম জেলা কুড়িগ্রামে শীতের প্রভাব এখন বিশেষভাবে অনুভূত হচ্ছে। প্রতিদিন তাপমাত্রা নিচে নামছে, আর ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সাধারণ মানুষের পাশাপাশি চরের খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। যাত্রাপুর ইউনিয়নের ঘোড়া গাড়িচালক মো. আব্বাস উদ্দিন জানান, ‘‘দিন দিন শীত বাড়ছে। ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসে গাড়ি চালানো অনেক কষ্টকর হয়ে গেছে। হাত-পা প্রায় বরফ হয়ে আসে।’’ পাঁচগাছ ইউনিয়নের কৃষিশ্রমিক আব্দুল জব্বার (৫৫) বলেন, ‘‘এখন আমন ধানের কাজের সময়। সকালে শীত অনেক তীব্র থাকে। কিন্তু কাজ না করলে সংসার চলবে না, তাই ঘরে বসে না থেকে বের হয়ে কাজ করছি।’’ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, ‘‘কুড়িগ্রামের ৯টি উপজেলায় শীতবস্ত্র বিতরণের জন্য ৬ লাখ টাকা করে মোট ৫৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শীতার্তদের জন্য কম্বল ক্রয় করা হচ্ছে এবং তালিকা অনুযায়ী বিতরণ করা হবে।’’

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ‘‘আজ মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০