Ibrahim Atiullah Anik
১১ ডিসেম্বর ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে শীতে স্থবির জনজীবন, তাপমাত্রা নেমে ১০.৮ ডিগ্রিতে

ফুলবাড়ীতে শীতে স্থবির জনজীবন, তাপমাত্রা নেমে ১০.৮ ডিগ্রিতে
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েকদিন ধরেই তীব্র শীত ও ঠান্ডা জনজীবনকে প্রায় অচল করে দিয়েছে। বিশেষ করে দরিদ্র পরিবার, দিনমজুর আর চরাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে জেলার সর্বনিম্ন ১০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে কাঁপুনি বাড়ছে। যদিও দিনের বেলায় সূর্য দেখা যায়, তবুও মিলছে না প্রয়োজনীয় উষ্ণতা। কুরুষাফেরুষা এলাকার বীরেন্দ্র নাথ রায় বলেন, “শীত এতটাই বেড়েছে যে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। দিনমজুরদের অবস্থা আরও খারাপ।” নাওডাঙ্গা গ্রামের সাইদুল ইসলাম ও বিশোবালা জানান, “ঠান্ডা এবার খুব বেশি। ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে আছি। এখনও কেউ কম্বল দেয়নি।” বালারহাট এলাকার অটোরিকশাচালক আখিমুদ্দিন (৫০) বলেন, “ঠান্ডায় হাত-পা জমে যায়, কিন্তু জীবিকার জন্য বের না হয়ে উপায় নেই।”

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, শীতার্তদের জন্য তালিকা করা হয়েছে এবং খুব শিগগিরই কম্বল বিতরণ শুরু হবে। রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার সকাল ৬টায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা বাড়লে তাপমাত্রা আরও কমতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০