Shakil Shah
১৯ জানুয়ারী ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লার টানা তৃতীয় জয়, ৩৩ রানে হারলো ঢাকা

ভোরের দর্পণ ডেস্ক :

স্বরূপে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তিন হারের পর টানা তিন জয় তুলে নিলো ইমরুল কায়েসের দল। আজ ঢাকা ডমিনেটর্সকে ৩৩ রানে হারিয়েছে তিনবারের শিরোপাজয়ীরা। বিপরীতে প্রথম ম্যাচে জয়ের পর টানা চার ম্যাচ হারলো ঢাকা।

বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫১ রান তুলেই থেমেছে ঢাকা ডমিনেটর্সের ইনিংস। এইদিনও যথারীতি ব্যর্থ সৌম্য সরকার। ০ রানে আউট হয়েছেন তিনি, আগের ম্যাচেও সৌম্য দেখেছিলেন একই পরিণতি। একই পরিণতি রবিন দাসেরও, প্রথমবার বিপিএল খেলতে এসে বাংলাদেশী বংশোদ্ভূত এই ইংলিশ ক্রিকেটার টানা ২ ম্যাচেই আউট হয়েছেন ০ রানে।

১২ রানেই ২ উইকেট হারানো ঢাকা তৃতীয় উইকেট হারায় পাওয়ার প্লে শেষ হতেই, দলীয় ৩৪ রানের মাথায় ১৯ রান করে রানআউট হন আহমেদ শেহজাদ। তবে এরপর মোহাম্মদ মিথুনকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক নাসির হোসেন। তাদের ৫১ রানের জুটি ভাঙে মিথুন ৩৬ রান করে আউট হলে।

তবে নাসির হোসেন অন্যপ্রান্তে নিজের মতো খেলতে থাকেন, তাকে যোগ্য সঙ্গ দেন আরিফুল হক। দুজনের ৪৩ বলের জুটিতে আসে হার না মানা ৬৬ রান। তবে তাতেও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি ঢাকা, ৩৩ রানের ব্যবধানে হারতে হয়েছে রাজধানীর দলটিকে। একটি করে উইকেট নেন তানভির ইসলাম, মোসাদ্দেক হোসেন ও হাসান আলি।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগের দুই ম্যাচের জয়ের নায়ক লিটন দাস ০ রানেই সাজঘরে ফেরেন আজ। অবশ্য তাতে পথ হারায়নি তিন বারের চ্যাম্পিয়নরা, মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণেই রাখেন ইমরুল কায়েস। তাদের ৪৭ রানের জুটি ভাঙে ইমরুল ৩৩ রান করে ফিরে গেলে।

এবার জনসন চার্লসকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন রিজওয়ান, তবে দুজনের ধীরস্থির ব্যাটিংয়ে কমে আসে রানের গতি। তবে চার্লস ১৯ বলে ২০ করে ফিরলেই বদলে যায় পরিস্থিতি। মাঠে নেমেই ঢাকার বোলারদের ওপর চড়াও হন এই পাকিস্তানি ব্যাটার। মাত্র ১৮ বলেই তুলে নেন অর্ধশতক। ১৯তম ওভারের শেষ বলে আউট হবার আগে খেলেন ৭ চার আর ৫ ছক্কায় ২৪ বলে ৬৪ রানের ইনিংস।

এদিকে খুশদিল আউট হলে ভাঙে রিজওয়ানের সাথে তার ৪০ বলে ৮৭ রানের জুটি, যেখানে রিজওয়ানের অবদান ১২ বলে ১৫ রান। তবে সেই শুরু থেকে খেলতে নামা মোহাম্মদ রিজওয়ান তার অর্ধশতক পূরণ করেন শেষ ওভারে এসে, ৪৫ বলে। শেষ পর্যন্ত রিজওয়ান অপরাজিত ছিলেন ৪৭ বলে ৫৫ রানে। সুবাদে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রানের সংগ্রহ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাসকিন আহমেদ, নাসির হোসেন ও সৌম্য সরকার নেন ১টি করে উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০