Shakil Shah
১৮ অক্টোবর ২০২১, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা ও রংপুরের ঘটনা একই সুতোয় গাঁথা

ভোরের দর্পণ ডেস্ক:

কুমিল্লা ও রংপুরে যে ঘটনা ঘটানো হয়েছে তা একই সুতোয় গাঁথা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, রংপুরের পীরগঞ্জে ২৫টি বাড়িতে আগুন, ৯০টির বেশি বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রংপুরের পীরগঞ্জে আরেকটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। যারা অগ্নিসংযোগ করেছে তারা দুস্কৃতকারী।

ঘটনার সূত্রপাত নিয়ে মন্ত্রী বলেন, টিন-এজের এক ছেলে কাবাশরিফ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। ইচ্ছায় দিক বা অনিচ্ছায় অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবে হোক, দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় সবাই কষ্ট পেয়েছে।

তিনি বলেন, আমাদের পুলিশ প্রশাসন এ ঘটনা আঁচ করার পর ছেলেটি যেখানে থাকতো, সেখানে অভিযান চালায়। তবে ছেলেটিকে পাওয়া যায়নি।

মন্ত্রী বলেন, রাতে ঘটনার সঙ্গে-সঙ্গে অতিরিক্ত পুলিশ, এপিবিএন, র‌্যাব, বিজিবি ঘটনাস্থলে গেছে। আমাদের নিরাপত্তার যতো ধরনের ব্যবস্থা সেটি আমরা গ্রহণ করেছি। কিন্তু এ ঘটনাটি আকস্মিকভাবেই দুস্কৃতকারীরা ঘটিয়ে ফেলেন। বাড়িঘর লুটপাট এবং ভাঙচুরের ঘটনাগুলো পুলিশ যাওয়ার আগেই ঘটানো হয়।

গ্রামটি রক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন ছিল বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

ওই গ্রামে কোনো জীবনহানি হয়নি জানিয়ে তিনি বলেন, তবে সম্পদহানি হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে।

‘আমরা মনে করি, এই লোকদের আমরা চিহ্নিত করেছি তাৎক্ষণিকভাবেই। এলাকাবাসীর সহায়তায় ৪৫ জনকে আমরা ধরেছি এবং আরও কয়েকজনকে ধরার চেষ্টা করছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০