Bhorer Darpan Online
২৩ নভেম্বর ২০২০, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান চৌধুরী

মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি ঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাফরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে (নৌকার) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান মো.মাহমুদ হাসান চৌধুরী। এলক্ষ্যে তিনি মোজাফরপুর ইউনিয়নের নেতাকর্মী,সুধীজন,সাধারণ মানুষের সাথে মতবিনিময়সহ এলাকায় গণসংযোগ করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকায় গ্রহনযোগ্যতা রয়েছে। মাহমুদ হাসান চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগ মোজাফরপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বহুদিন। তার বাবা মরহুম জালাল উদ্দিন চৌধুরী ওরফে বেনু চৌধুরী মোজাফরপুর ইউপি’র দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি ১৯৮৮ থেতে ২০১৫ সাল পর্যন্ত মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আওয়ামী লীগের ইউনিয়ন কাউন্সিলে মাহমুদ হাসান চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি মাহমুদ চৌধুরী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংসগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি গগডা মোজাফরপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির পর পর তিনবার সভাপতি,বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ মোজাফরপুর ইউনিয়ন শাখার সম্মানিত সদস্য এবং তার মরহুম বাবার হাতে গড়া গগডা হোসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত সদস্য। তার মরহুম দাদা আবুল হোসেন চৌধুরী ছিলেন পূর্বপাকিস্থান আমলে অত্র ইউনিয়নের প্রেসিডেন্ট। বড় চাচা মরহুম হাদিস উদ্দিন চৌধুরী ছিলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি,মুক্তিযুদ্ধের সংগঠক ও গণপরিষদ সদস্য। বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তন মাহমুদ হাসান চৌধুরী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। বনাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান মাহমুদ হাসান চৌধুরী একজন বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক, সৎ ও মেধাবী নেতা হিসেবে ব্যাপক পরিচিত। তাই দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তাকে নিয়ে ভাবতে শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০