Shakil Shah
২৪ অক্টোবর ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘কয়েকটি দেশে করোনা পরিস্থিতি খুবই বিপজ্জনক হবে’

ভোরের দর্পণ অনলাইন:

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মৃত্যুর মিছিলেও যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে। আগামী কয়েক মাস কয়েকটি দেশে করোনা পরিস্থিতি খুবই কঠিন হবে। বিপজ্জনক পথে রয়েছে কয়েকটি দেশ।

শুক্রবার সংস্থার প্রধান ড. তেদরোস আধানম গেব্রিয়াসুস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, আরও অপ্রয়োজনীয় মৃত্যু ঠেকাতে আমরা বিশ্ব নেতাদের দ্রুত পদক্ষেপ নিতে, প্রয়োজনী স্বাস্থ্যসেবায় ধস বন্ধে এবং স্কুলগুলো আবারও বন্ধ হওয়া ঠেকানোর আহ্বান জানাচ্ছি। আমি ফেব্রুয়ারিতে যেমনটা বলেছিলাম, সেটি আবারও বলছি। এটি মহড়া নয়।

ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি ও আক্রান্তের পরও দেশটির অনেকগুলো রাজ্য তাদের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নেওয়ার কারণে সংক্রমণ আবারও বেড়ে গেছে। আমরা এখন এ মহামারির একটি সংকটময় মুহূর্তে পর করছি। বিশেষ করে উত্তর গোলার্ধের দেশগুলো বেশি ঝুঁকিতে রয়েছে। তাই বিশ্ব নেতাদের আগে থেকেই সতর্ক থাকতে বললেন তিনি।

কোনো কোনো দেশে সংক্রমণের হার উদ্বেগজনক হারে বাড়তে দেখা যাচ্ছে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান বলেন, এগুলো এখন হাসপাতাল ও ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলোকে বন্ধ বা সক্ষমতার বাইরের দিকে ঠেলে দিচ্ছে। অথচ আমরা এখন কেবল অক্টোবরে আছি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০