Shakil Shah
১৪ ফেব্রুয়ারী ২০২২, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনাকে বিদায় করে কোয়ালিফায়ারে চট্টগ্রাম

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অস্টম আসরের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে জিততে পারল না খুলনা টাইগার্স। শেষদিকে এসে ইয়াসির আলী ও আন্দ্রে ফ্লেচারের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের খুব কাছে গিয়েও ৭ রান আগে থামতে হয়েছে খুলনাকে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চ্যাডউইক ওয়ালটনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জবাবে খেলতে নামা খুলনা ১৮২ রানেই থেমে যায়। ফলে ৭ রানের জয় নিয়ে কোয়ালিফায়ারে উঠেছে আফিফ হোসাইনের দল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো করতে পারেনি চট্টগ্রাম। দলীয় ১৬ রানের মধ্যেই ওপেনার জাকির হাসান ও অধিনায়ক আফিফ হোসেনকে হারা তারা। এরপর ওয়ালটনকে নিয়ে আরেক ওপেনার কেনার লুইস জুটি গড়েন। তবে ভালো খেলতে থাকা লুইস নাবিল সামাদের বলে আউট হয়ে যান। তিনি ৩২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করেন।

বেশিক্ষণ টিকতে পারেননি শামীম হোসেন। ব্যক্তিগত ১০ রানে তিনি মেহেদী হাসানের বলে আউট হন। তবে পঞ্চম উইকেট জুটিতে ৫৮ বলে ১১৫ রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন ওয়ালটন-মিরাজ। শেষ ওভারে মেহেদী হাসান মিরাজ খালেদ আহমেদের বলে বোল্ড হলে ভাঙে এই জুটি। তিনি ৩০ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৬ করেন। অপরদিকে একপাশ আগলে রাখা ওয়ালটন ৮৯ রানে অপরাজিত থাকেন। এই ক্যারিবীয় ৪৪ বলে ৭টি চার ও সমান ছক্কায় নিজের ইনিংস সাজান।

খুলনা বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি উইকেট পান খালেদ। এছাড়া সামাদ, রুয়েল মিয়া ও মেহেদী একটি করে উইকেট দখল করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে গতম্যাচের মতো উড়ন্ত শুরু বজায় রাখতে পারেননি খুলনার ওপেনার মেহিদি হাসান। তৃতীয় ওভারে নাসুম আহমেদের শিকার হয়ে বিদায় নেন তিনি। এরপর ব্যাট করতে নেমেই উইকেট হারান সৌম্য সরকার। তবে একপ্রান্ত আগলে রেখে আন্দ্রে ফ্লেচার ঠিকই দলের সংগ্রহ বাড়াচ্ছিলেন। সৌম্যর বিদায়ের পর মুশফিক এসে তাকে সঙ্গ দেয়। ৪৯ বলে ৬৪ রানের জুটি গড়েন তারা।

১৩তম ওভারে মুশফিককে বিদায় করে দারুন খেলতে থাকা এই জুটি ভাঙেন মিরাজ। ৪ ছক্কা ও ১ চারে ২৯ বলে ৪৩ রান নিয়ে সাঝঘরে ফেরেন খুলনার অধিনায়ক। এরপর ফ্লেচারকে সঙ্গ দেন ইয়াসির আলী। শেষদিকে এসে ঝড়ো ব্যাটিংয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান এই ব্যাটার। তবে ১৯তম ওভারে শরিফুলের বলে উইকেট হারান তিনি। ৪ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন ইয়াসির।

শেষদিকে নেমে দলকে জেতাতে পারেননি থিসারা পেরেরা। শরিফুলের বল ব্যাটে ঠিকমত লাগাতে পারেননি তিনি। শেষ ওভারে বল করতে এসে চমক দেখালেন মিরাজ। দারুণ বোলিংয়ে খুলনার দুই ব্যাটারকে বেশি রান নিতে দেননি। শেষ বলে তুলে নেন থিসারার উইকেট। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা আন্দ্রে ফ্লেচার অপরাজিত থাকেন ৮০ রানে।

৭ রানে জয়ের ফলে কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে পরবর্তী ম্যাচে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার পরাজিত দলের। ম্যাচটি মাঠে গড়াবে আগামী বুধবার (১৬ ফেব্রুয়ারি)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০