Shakil Shah
৯ ফেব্রুয়ারী ২০২২, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে বনভূমি দখল করে গড়ে ওঠা গ্রীন কোল্ড স্টোরেজে উচ্ছেদ

সাইফুল ইসলাম শুভ, গাজীপুর সদর প্রতিনিধি:

গাজীপুরের গজারিয়াপাড়ার মর্দপাড়া এলাকায় বনভূমি দখল করে গড়ে ওঠা গ্রীন কোল্ড স্টোরেজে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ। বুধবার বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদারের নির্দেশনায় সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ অভিযানে নেতৃত্বে দেন। এ সময় কারখানার পশ্চিম পাশ দিয়ে বনভূমি দখল করে নির্মিত প্রায় পৌনে ২০০ ফুট বাউন্ডারি ওয়াল ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে উদ্ধার হয় ছয় শতাংশ বনভূমি। গোডাউনের ভেতরে আরও পাঁচ শতাংশ বনভূমি রয়েছে।

বাউপাড়া বিট কর্মকর্তা মোনায়েম হোসেন আলোকিত নিউজকে বলেন, গোডাউনের ভেতরের জমি নিয়ে মালিক মামলা করেছেন। আজকে বাউন্ডারি ওয়ালের ভেতরের অংশ উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২৩ নভেম্বর আলোকিত নিউজ ডটকমে বনভূমি দখল, বন বিনাশ, উচ্ছেদ অভিযান ও পুনরায় দখলের তাণ্ডব নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গত ১৪ জানুয়ারি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম সরেজমিনে পরিদর্শন করে বনভূমি উদ্ধারের নির্দেশ দেন।

কারখানাটির মালিক খন্দকার শাহজাহান বনভূমি দখল করে প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের রাস্তাও তৈরি করেছেন। অভিযানে সেটি বন্ধ করা হয়নি। জানতে চাইলে জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক আলোকিত নিউজকে বলেন, রাস্তা নিয়ে মালিক হাইকোর্টে রিট করেছেন। তাই আজকে বন্ধ করা যায়নি।

অপরদিকে অভিযানে ডগরী রোডের উত্তর পাশে বনভূমি দখল করে হরাইজন পোশাক কারখানার অবৈধ রাস্তা গভীর করে কেটে মালবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ছাড়া এনএজেড পোশাক কারখানার সামনে বনের ভেতরে গড়ে ওঠা ১৪টি দোকান গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, বারইপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম শামসুদ্দিন, বিকেবাড়ি বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা প্রমুখ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০